আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা

র‌্যালি

রংপুরের পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলা জামায়াত কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পীরগাছা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা যুব বিভাগের সভাপতি মাওলানা মোস্তাক আহমদ বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ ব্যাধি। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং ধর্মীয় মূল্যবোধভিত্তিক কার্যক্রমকে আরও জোরদার করতে হবে। তারা মাদকের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উপজেলা যুব বিভাগের সভাপতি রমজান শেখ বলেন, মাদকের বিরুদ্ধে আজও দেশের বিভিন্ন স্থানে অবাধে মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে। এই ব্যবসার সঙ্গে কারা জড়িত, কোথায় কীভাবে মাদক বিক্রি হচ্ছে—এসব তথ্য প্রশাসনের কাছে রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা কাঙ্ক্ষিত পদক্ষেপ দেখতে পাচ্ছি না।

আমি প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি—মাদকের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা করুন। শুধু মাদকসেবীদের নয়, মাদক ব্যবসা ও চোরাকারবারির সঙ্গে জড়িত মূল হোতাদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মোস্তাফিজার রহমান, সেক্রেটারী মাওলানা হাশেম আলী, উপজেলা যুব বিভাগের সেক্রেটারী মামুনুর রশিদ, ইটাকুমারী ইউনিয়ন জামায়াতের সভাপতি আজাদুল ইসলাম আজাদসহ উপজেলা জামায়াতে ইসলামী ও যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

আরও খবর