কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

রাজবাড়ীর গোয়ালন্দে হিরোইন,গাঁজাও জুয়ারী সহ ১১ জন গ্রেপ্তার ।

রাজবাড়ীর গোয়ালন্দে হিরোইন,গাঁজাও জুয়ারী সহ ১১ জন গ্রেপ্তার ।
রাজবাড়ীর গোয়ালন্দে হিরোইন,গাঁজাও জুয়ারী সহ ১১ জন গ্রেপ্তার ।


মোঃ শাকিল মোল্লা ,রাজবাড়ী জেলা প্রতিনিধি,২৩ সেপ্টেম্বর ২০২৩

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে ৫০০  গ্রাম গাঁজা ও ৪.৫  গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ী, এছাড়াও নগদ ৬ হাজার ৬ শত ২০ টাকা ও ১০৪টি তাস এবং একটি প্লাস্টিকের বস্তার তৈরি চটসহ ০৮ জন জুয়াড়ী এবং ২১ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার ২৩শে সেপ্টেম্বর বিকালে এ তথ্য জানিয়েছেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার।  তিনি জানান, ২২ সেপ্টেম্বর দুপুরে  দৌলতদিয়া ইউনিয়নের হাসেন মোল্লার পাড়া সাকিনস্থ মোস্তফার মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর যাত্রীবাহী ইজিবাইক চেকিং করে ইজিবাইকের যাত্রীবেশী মাদক ব্যবসায়ী ১। জুলি (৪৫) কে ৫০ গ্রাম গাঁজা ও ২। পদ্মা বেগম (৪২) কে ৪.৫ গ্রাম হিরোইন সহ আটক করে পুলিশ। তারা উভয়ই ফরিদপুর জেলার কোতয়ালি থানাধীন সিন্ডবি ঘাটের যৌনপল্লির পিয়ারা বাড়ীর ভাড়াটিয়া। এর মধ্যে পদ্মার বিরুদ্ধে পূর্বের আরো ০১ টি মাদক মামলা রয়েছে।

অন্যদিকে ২২শে সেপ্টেম্বর বিকালে ইমান খার পাড়া সাকিনস্থ খালেক বিশ্বাস এর বসত ঘরের মধ্যে থেকে টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলার সময় ১। মোঃ জালাল ফকির (৪৬), ২। আলমগীর খান (৩৪), ৩। ফরহাদ সরদার (৩৪) , ৪। রুবেল মন্ডল (৩০), ৫। মোঃ আবুল ফকির (৪৫), ৬। হালিম মোল্লা (৩৫), ৭। আলাল ফকির (৫২), এরা উভয় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার  ১নং বেপারী পাড়া গ্রামের বাসিন্দা।  ও  ৮। জসিম ফকির (৪০), সে টাঙ্গাইল সদরের  আনুহুলা গ্রামের বাসিন্দা। এদের কাছ থেকে   নগদ ৬,৬২০/- টাকা, ও  বিভিন্ন রংয়ের ১০৪টি তাস,একটি প্লাস্টিকের বস্তা দিয়ে তৈরি চট সহ গ্রেফতার করে পুলিশ । 
এছাড়াও ২৩ সেপ্টেম্বর সকালে দৌলতদিয়া সাইনবোর্ড নামক স্থান হতে মাদক ব্যবসায়ী ১। মোঃ বাহাদুর বিশ্বাস (৪৫) কে তার পরিহিত লুঙ্গির মধ্যে সাদা কাপড় দিয়ে বিশেষ ভাবে  তৈরি চেইনযুক্ত পকেটে রক্ষিত ২১ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। সে ফরিদপুর জেলার কোতয়ালি থানাধীন মুরারীদাহ গ্রামের মৃত করিম বিশ্বাসের ছেলে। মাদক ব্যবসায়ী মোঃ বাহাদুর বিশ্বাস এর বিরুদ্ধে ০৭ টি মাদক, ০৬ টি নেশাজাতীয় দ্রব্য প্রয়োগ করে চুরি ও ০১ টি ডাকাতি মামলাসহ মোট ১৪ টি মামলা রয়েছে। পরে আসামীদের বিরুদ্ধে ০৩ টি নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর