কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

পিরোজপুরে তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপি এর যুগ্ন আহবায়ক শেখ রিয়াজউদ্দিন রানার নিজস্ব অর্থায়নে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

পিরোজপুর পৌরসভার ৯নং ওয়ার্ড বানেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে পিরোজপুর জেলা জাতীয়তাবাদী দল বিএনপি'র যুগ্ম আহবায়ক শেখ রিয়াজউদ্দিন রানার নিজস্ব অর্থায়নে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। পিরোজপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের ৩০০ শত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম শেখ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম শেখ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক নওশাদ শেখ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশ্রাফুল আলম স্বজল, পিরোজপুর জেলা যুবদলের সাবেক সাহিত্য ও প্রকশনা বিষয়ক সম্পাদক মোঃ লিটন শেখ, কলাখালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আসাদুজ জামান রিপন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি বেল্লাল হোসেন জোমাদ্দার, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ আরিফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় পিরোজপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রিয়াজউদ্দিন রানা বলেন , ফ্যাসিস আওয়ামী সরকার উন্নয়নের কথা বলে জনগণের কাছ থেকে কি পরিমান অর্থ লোপাট করেছে তা বাংলাদেশের মানুষ জানে, আমি চেষ্টা করব সাধ্যের মধ্যে থেকে পিছিয়ে পড়া পিরোজপুর পৌরসভা কে পৌরবাসীকে সাথে নিয়ে উন্নয়নের চেষ্টা করা । আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা আপনাদের যেকোনো সমস্যা সমাধানের আমি আপনাদের খাদেম হয়ে থাকতে চাই । দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা পুরো পৌরসভায় শীতবস্ত্র বিতরণ করছি। আপনারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলে পিরোজপুরে পৌরসভার উন্নয়ন আরও তরান্বিত হবে।
Tag
আরও খবর