নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পটুয়াখালীর গলাচিপায় গাছ কেটে নেওয়ায় থানায় অভিযোগ

পটুয়াখালীর গলাচিপায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেওয়া ও চারা গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 


ঘটনাটি ঘটেছে শনিবার (১১ নভেম্বর) বিকালে উপজেলার বাহের গজালিয়া গ্রামে। এ ঘটনায় ওই গ্রামের ভুক্তভোগী ইদ্রিস খানের স্ত্রী মোসা.তাসলিমা বেগম (৪৫) বাদী হয়ে ওই রাতেই গলাচিপা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন একই বাড়ির শহিদুল খান (৪৫), সমর্থ ভানু (৪০), ফাতেমা বেগম (৪০) ও মাইনুদ্দিন খানের (৫২) বিরুদ্ধে।


অভিযোগপত্র ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের বাহের গজালিয়া গ্রামে বিবাদী শহিদুল খান গংয়ের সাথে দীর্ঘ 

দিন যাবত বাদী তাসলিমা বেগমের স্বামী ইদ্রিস খানের পৈত্রিক জমি জমার ভাগ বন্টন নিয়ে বিরোধ চলে আসছিল। তাসলিমার স্বামী ইদ্রিস তার মেয়ের বাড়ি 

রাঙ্গাবালী ইউনিয়নে বেড়াতে যায়।


এই সুযোগে শনিবার (১১ নভেম্বর) বিকাল 

৫টার দিকে বিবাদীরা বাদীর স্বামী ইদ্রিসের বাড়ির পাশে নদীর পাড়ে পৈত্রিক ভোগ দখলীয় জমির কয়েকটি চাম্বুল, মেহগনি, রেইন্ট্রি গাছ কেটে নেয়। এ ছাড়াও কলা গাছসহ বিভিন্ন প্রজাতির ২৫টি গাছের চারা কেটে ও উপড়ে নদীতে ফেলে দেয়। এ সময় বাদী তাছলিমা বাধা দিতে গেলে তাকে বিবাদীরা ধারালো দা, ছেনা দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয়। বাদীর ডাক চিৎকারে স্থানীয়রা এসে 

তাছলিমাকে বিবাদীদের হাত থেকে রক্ষা করে। 


গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোণিত কুমার গায়েন বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অনুসন্ধানপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ১০ ঘন্টা ৩৬ মিনিট আগে