নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা ও আল-আকসা মসজিদে হামলার প্রতিবাদে মির্জাগঞ্জে মানববন্ধন

মানববন্ধনে মুসল্লিদের অংশগ্রহণ

ফিলিস্তিনের গাজায়  ইসরাইলি বাহিনীর আগ্রাসন ও মুসলমানদের পবিত্র স্থান আল-আকসা মসজিদে হামলার প্রতিবাদে পটুয়াখালীর মির্জাগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার (১৩ অক্টোবর) বিকেল পাঁচটায় বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ মির্জাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সুবিদখালী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন বাকেরগঞ্জ-বরগুনা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


অত্র সংগঠনের সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা নুর খান'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু-সালেহ মোঃ খাইরুল্লাহ'র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অত্র সংগঠনের দেউলী সুবিদখালী ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোতাহার হোসাইন (সুফি সাহেব), সহ-সভাপতি মাওলানা নেছার উদ্দিন, মির্জাগঞ্জ উপজেলা যুব হিজবুল্লাহ'র সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ'র সভাপতি মাওলানা আবু সালেহ প্রমুখ।


মানববন্ধনে বক্তারা বলেন, অসহায় নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো প্রত্যেক মুসলমানদের ঈমানি দায়িত্ব। ইসরায়িলের বিরুদ্ধে সারা বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধভাবে তীব্র প্রতিরোধ গড়ে তুলে হবে।


আরো বলেন, দখলদার ইসরায়েল আমাদের প্রথম কেবলা দখল করার পাঁয়তারা করছে। ফলে মুসলিম হিসেবে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তবে পশ্চিমা মিডিয়াগুলো এটাকে ওয়ার ইন ইসরায়েল বলছে। তারা চায় গাজা থেকে চিরতরে মুসলিমরা সরে যাক। আমরা মুসলিম হয়েও তাদের সাহায্য করতে পারছি না। এ কর্মসূচি থেকে আমরা ফিলিস্তিনিদের সহানুভূতি জানাচ্ছি। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে ইসরায়েলের প্রতি নিন্দা প্রস্তাব আনার জন্য আহ্বান জানান বক্তারা।

আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে