নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শিশুদের ডেঙ্গু নিয়ে সতর্ক করছে তারুণ্যের জাগরণ!

ক্রমে ক্রমে মহামারী আকার ধারণ করছে ডেঙ্গু। এ সম্পর্কে সচেতনতা তৈরির ক্ষেত্রে সরকারের সাথে তাল মিলিয়ে সারাদেশে কাজ করে যাচ্ছে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন। পটুয়াখালীর বাউফলে ডেঙ্গু সম্পর্কে  উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে  শিশুদের মাঝে সতর্কতা তৈরি করছে তারুণ্যের জাগরণ নামক একটি সেচ্ছাসেবী সংগঠন। 


মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে এ কার্যক্রম শুরু করে সংগঠনটি। এসময় ৮৮ নং বাউফল দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৭১ নং নিমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক আলোচনা, লিফলেট বিতরণ ও পুরষ্কার বিতরণ করে তারা। 

এসময় তারুণ্যের জাগরণ সংগঠনের উপদেষ্টা মোঃ নাজমুল হোসেন এর সঞ্চালনায় সংগঠনটির সভাপতি মুনতাসির তাসরিপ বক্তব্য রাখেন।  এছাড়াও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত ও ছাত্রী বিষয়ক সম্পাদক নাদিয়া 

নাহার বক্তব্য রাখেন। বিদ্যালয়গুলোর শিক্ষকরাও বক্তব্য প্রদান করেন। 


বক্তারা শিশুদের ডেঙ্গু রোগের লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে আলোচনা করেন। শিশুদের মাঝেও ছিল ব্যপক উৎসাহ। 


নিমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী  তাহসীন মাহমুদ বলেন, ‘আমরা এর আগেও ডেঙ্গু সম্পর্কে জেনেছি। তবে আজকে তারুণ্যের জাগরণ সংগঠনের মাধ্যমে আরও ভালোভাবে জানতে পারলাম। তারা আমাদেট এই রোগ কি কারণে হয় এবং কিভাবে এ রোগ থেকে বাঁচা যায় সেটি শিখিয়েছেন।’


বাউফল দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন ছাত্রী বলে, ‘ডেঙ্গু রোগের পাঁচটি লক্ষণ সম্পর্কে আমাদের আগেও অনেকবার বলা হয়েছে।  তবে বিষয়টি আরও সুন্দরভাবে বুঝিয়ে দেয়ার জন্য তাদেরকে (তারুণ্যের জাগরণ) ধন্যবাদ।’


বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিরিন আক্তার বলেন, ‘শিশুদের মাঝে সতর্কতা ছড়িয়ে দিতে তারুণ্যের জাগরণ সংগঠনের এমন চমকপ্রদ আয়োজনকে সাধুবাদ জানাই। এর ফলে শিক্ষার্থীরা ডেঙ্গু সম্পর্কে আরও বেশি সচেতন হতে পারবে।’


তারুণ্যের জাগরণ সংগঠনের সভাপতি মুনতাসির তাসরিপ জানান, ‘দেশে যে হারে ডেঙ্গু সংক্রমণ বেড়েই চলেছে তাতে আমরা এখনই যদি সচেতন না হই এবং চারদিকে সচেতনতা তৈরি করতে না পারি তাহলে এটি করোনা মহামারীর আকার ধারণ করবে।  আর সচেতনতা তৈরি করতেই তারুণ্যের জাগরণ সংগঠন এধরনের উদ্যোগ গ্রহণ করেছে।  আশা করি এর মাধ্যমে শিক্ষার্থীরা অনেকটা সচেতন হবে।’


নিমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ নাসিমা বেগম জানান, ‘ডেঙ্গু সম্পর্কে বাঁচতে দরকার সচেতনতা। আর এই সচেতনতা বৃদ্ধিতে তারুণ্যের জাগরণ সংগঠনের এমন পদক্ষেপ নিসন্দেহে প্রশংসনীয়।’

আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে