নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পটুয়াখালীর গলাচিপায় বুড়াগৌরাঙ্গ নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে পরে যুবকের মৃত্যু।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বুড়াগৌরাঙ্গ নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে পরে জুলহাস, (২২) নামের এক জেলের মৃ'ত্যু'র খবর পাওয়া গেছে।


গত ৩০ আগষ্ট বুধবার আনুমানিক দুপুর দেড়টার দিকে এঘটনা ঘটে। নদীতে পরে যাওয়ার সময়ে  মা-বাবা ও নদীতে থাকা স্থানীয় জেলেদের সহযোগীতায় প্রায় আড়াই ঘন্টার পর মৃত অবস্থায় নৌকার নিচে মৃ*ত ডুবন্ত অবস্থায় উদ্ধার করে। নিহত জেলে উলানিয়া আশ্রয় কেন্দ্রের সদ্য বিবাহিত রজ্জব নাইয়া এর ছেলে। বর্তমানে আশ্রয় কেন্দ্রে জেলে পল্লিতে শোকের ছায়া বিরাজ করছে।


স্থানীয়দের সূত্রে জানা যায়, নিহত জেলে জুলহাসের ছোট থেকেই  মৃ'গীরোগ ছিলো, নৌকায় জাল টেনে তোলার সময় হঠাৎ নদীতে পরে যায়। সাথে সাথে নৌকায় থাকা অবস্থায় তার বাবা রজ্জব নাইয়া ও মা নদীতে নেমে অনেক খোজাঁ খুজি করলেও তাৎক্ষণিক তাকে পাওয়া যায়নি। পরে বিষয়টি স্থানীয় জেলেদের সহযোগীতায় প্রায় আড়াই ঘন্টা পরে নৌকার নিচে ডুবন্ত অবস্থায় নিজের ছেলের মৃত দেহ  উদ্ধার করে। পরে পারিবারিক ভাবে বিকেলে আছর নামাজের পরে নিহত জেলে জুলহাস এর জানাজা শেষে আশ্রয় কেন্দ্রের পাশেই তার দাফন কাজ সম্পন্ন করা হয়।


এ বিষয়ে চরকাজল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোক্তার হোসেন মুঠোফোনে জানান, আমরা দুপুর দুইটা পর্যন্ত চরকাজল লঞ্চ ঘাটে অবস্থান করছিলাম, স্থানীয় জেলেরা অনেক খুঁজাখুঁজি করার পর মৃত অবস্থায় লাশ পেয়ে তাদের গলাচিপা উলানিয়া আশ্রয় কেন্দ্রের বাড়িতে নিয়ে গেছে বলে জেনেছি।


এ বিষয়ে গলাচিপা থানার ওসি তদন্ত মোঃ আতিকুল ইসলাম মুঠোফোন জানান, বিষয়টি আমরা জেনেছি, নিহত জেলের মৃগীরোগ থাকায় মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পরে নিখোঁজ হয়, পরে ঐদিন'ই নিখোঁজ জেলে লাশ খুঁজে পেয়ে উলানিয়া তার নিজ আবাসস্থলে নিয়ে পারিবারিক ভাবে দাফন কাজ সম্পন্ন  করার খবর পেয়েছি।

আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে