নোয়াখালী জেলার সোনাইমুড়ী পৌরসভার ৭নং ওয়ার্ডের মাদক ব্যবসায়ী মোঃ হিরন (৪৮)কে গ্রেপ্তার করেছে সোনাইমুড়ী থানা পুলিশ। সোমবার বিকাল ৫.৫০ মিনিটে সময় সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মো. কবির হোসেন এর দিকনির্দেশনা এস আই দীন মোহাম্মদ সঙ্গীয় ফোর্স সহ আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
জানা যায় যে, সোনাইমুড়ী পৌরসভার ৭ নং ওয়ার্ড নাওতলা গ্রামের মুন্সিবাড়ি মৃত সফিক ড্রাইভার এর ছেলে মো.হিরন (৪৮)। ৬০ পিচ ইয়াবা সহ পুলিশ আসামী মো.হিরন কে সোনাইমুড়ী পৌরসভাস্থ ৭নং ওয়ার্ড নাওতলা মুন্সী বাড়ী বাকের মিয়া কলোনির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মো. কবির হোসেন বলেন, আসামী মো.হিরন এর নামে মাদক আইনে মামলা দিয়ে নোয়াখালী কারাগারে প্রেরণ করা হয়েছে।তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
১ দিন ১৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
১ দিন ১৬ ঘন্টা ১১ মিনিট আগে
৩ দিন ২২ ঘন্টা ৩২ মিনিট আগে
৫ দিন ১৬ ঘন্টা ৪২ মিনিট আগে
৯ দিন ১৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৯ দিন ১৪ ঘন্টা ৫৪ মিনিট আগে
১২ দিন ৯ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৩ দিন ২৩ ঘন্টা ৫১ মিনিট আগে