কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

নোয়াখালী বাইকে মাইক্রোর ধাক্কা, প্রাণ গেল ইতালি প্রবাসীর

প্রাণ গেল ইতালি প্রবাসীর



নোয়াখালী বাইকে মাইক্রোর ধাক্কা, প্রাণ গেল ইতালি প্রবাসীর

নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. ইউসুফ নামে ৩০ বছর বয়সী এক প্রবাসী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের উপজেলার দিনেশগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইউসুফ বেগমগঞ্জের নরোত্তমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গাজী বাড়ির নুরুল আমিনের ছেলে। ছুটিতে বাড়ি এসে আগামী মাসে ফের ইতালি যাওয়ার কথা ছিল তার।

নিহতের বন্ধু ব্যবসায়ী নিজাম জানান, ৩১ দিন আগে ইতালি থেকে দেশে ফেরেন ইউসুফ। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে পার্শ্ববর্তী সেনবাগ উপজেলায় যান তিনি। সেখান থেকে পারিবারিক কাজে চৌমুহনী বাজারে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে দিনেশগঞ্জ এলাকায় পৌঁছালে তাকে ধাক্কা দেয় চৌমুহনী থেকে আসা ফেনীগামী একটি মাইক্রোবাস। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, চৌমুহনী লাইভ কেয়ার হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে গেছে পরিবার। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর