কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

নোয়াখালীতে বেপরোয়া হারে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়েই চলেছে।

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়েই চলেছে।



নোয়াখালীতে বেপরোয়া হয়ে ওঠেছে কিশোর অপরাধীরা। নিজের ‘হিরোইজম’ প্রকাশ করতে চালু করছে ‘গ্যাং কালচার’। তুচ্ছ ঘটনা নিয়েই ঘটাচ্ছে হত্যা। এছাড়া  অপহরণ, ধর্ষণ, ছিনতাই, নারীদের উত্যক্ত করাসহ নানান অপরাধে এরা জড়িয়ে পড়ছে। 


এমনকি অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিংবা অন্য গ্যাংয়ের সাথে তুচ্ছ বিরোধকে কেন্দ্র করে খুনখারাবিতে জড়াতেও পিছপা হচ্ছে না কিশোর অপরাধীরা।


উদ্বেগের বিষয় হলো, মাদক নেশার টাকা জোগাড় করতে ছোটখাটো অপরাধে জড়ানো কিশোর অপরাধীরা বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে হয়ে উঠছে ভয়ঙ্কর অপরাধী, এলাকার ত্রাস। আরও উদ্বেগের বিষয়, ভাড়াটে হিসেবে তারা মানুষ হত্যা কিংবা নির্যাতনের মতো অপরাধে যুক্ত হচ্ছে।


একদিকে কিশোর অপরাধীদের কর্মকাণ্ডে স্থানীয়দের আতঙ্ক বাড়ছে, অন্যদিকে বাড়ছে পুলিশ প্রশাসনের দুশ্চিন্তা। আগামী প্রজন্মকে অপরাধমুক্ত রাখতে হলে কিশোর গ্যাং সংস্কৃতির লাগাম এখনই টেনে ধরার পাশাপাশি তাদের ইন্ধনদাতাদেরও আইনের আওতায় আনা প্রয়োজন বলে মনে করছেন সুশীল সমাজের নেতারা। 


দৈনিক দেশচিত্রের অনুসন্ধানে জানা যায়, নোয়াখালীর ৯ উপজেলাতেই কিশোর গ্যাংয়ের দৌরাত্ম রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে সদর, বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলায়। এসব কিশোর অপরাধীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মার্কেট, সরকারি অফিস, হাসপাতাল ও রাস্তার মোড়ে দাঁড়িয়ে বিভিন্ন অপরাধ করছে। অধিকাংশ স্থানেই এসব অপরাধীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির পর বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এবং উচ্চ শব্দে হর্ন বাজিয়ে শিক্ষার্থীদেরকে উত্যক্ত করছে।

অনুসন্ধানে জানা যায়, চলতি বছরের ১৩ এপ্রিল বিকেলে বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের মালেকার বাপের দোকান এলাকায় প্রবাসী মাওলানা আবু জাহেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে কিশোর রিমন ও তার সহযোগীরা। সেসময় আবু জাহেরের কোলে তার ৫ বছর বয়সী একমাত্র সন্তান তাসফিয়া আক্তার (৫) গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ওই ঘটনায় ১৭ জনের নামে ও অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা হয়। বিভিন্ন অভিযানে ১৪ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহীনির সদস্যরা। তাদের মধ্যে ৪ জন দোষ স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেয়।

আরও খবর