নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ডোমারে ভেজাল কীটনাশক জব্দ ও জরিমানা

ভেজাল কীটনাশক বিক্রির দায়ে নীলফামারীর ডোমারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা সহ জব্দকৃত কীটনাশক মাটিতে পুতে ধ্বংস করা হয়েছে।

বুধবার (১১ই সেপ্টেম্বর) বিকালে উপজেলার গোমনাতী ইউনিয়নের আমবাড়ী হাটে টেনস এগ্রো লিমিটেডের টেরিটরি এক্সিকিউটিভ অফিসার কৃষিবিদ শাকিল খানের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। যার নেতৃত্ব দেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল আলম বিপিএএ।

অভিযানে টেনস এগ্রো লিমিটেডের নামের মোড়কে মাজরা পোকা ধ্বংসকারী কয়েকটি কীটনাশকের প্যাকেট জব্দ করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভেজাল সার ও কীটনাশক বিক্রেতা রাসেল ট্রেডার্সের মালিক আবু রাসেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯'র ৪৫ ধারা মোতাবেক ১০ হাজার জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাজিয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১৪ ঘন্টা ১২ মিনিট আগে







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ১২ ঘন্টা ৫০ মিনিট আগে