নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রাজবাড়ী রক্ষণাবেক্ষণের অভাব

ধ্বংসের পথে নেত্রকোণার সোমেশ্বর পাঠকের রাজবাড়ি রক্ষণাবেক্ষণের অভাবে। নেত্রকোণার সুসং দুর্গাপুরের সোমেশ্বর পাঠকের রাজবাড়ি ধ্বংসের পথে। বাড়িটির কিছু অংশ রাষ্ট্রীয় বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। কালের আবর্তনে অনেক অংশ নিশ্চিহ্ন হয়ে গেছে। আগামী প্রজন্মের কাছে এ রাজবাড়ির ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সেগুলো সংস্কার ও সংরক্ষণের দাবি স্থানীয়দের।


নেত্রকোণার গারো পাহাড়ের পাদদেশের আদিবাসী অধ্যুষিত দূর্গাপুর। যা সুসং দুর্গাপুর নামে পরিচিত। এখানে রয়েছে সোমেশ্বর পাঠকের রাজবাড়ি। যা মজবুত দেয়াল ও পরিখা ঘেরা ছিল। বাড়িটির ছিল চারটি অংশ- বড় বাড়ি, মেজো বাড়ি, আবু বাড়ি ও দুই আনি বাড়ি। এখানে প্রাসাদের পাশাপাশি ছিল সৈনিকদের আবাস, বিচারালয়, অস্ত্রাগারসহ বিভিন্ন স্থাপনা।


বর্তমানে রাজবাড়ির বিভিন্ন অংশ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে বাসভবন, ভূমি অফিস, সুসং ডিগ্রী কলেজসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এখনও অরক্ষিত রয়েছে বিভিন্ন জায়গা। 


সংস্কার ও সংরক্ষণের অভাবে ঐতিহাসিক রাজবাড়িটি এখন ধ্বংসের পথে।


 নেত্রকোণার দূর্গাপুরের আইনজীবী মানেশ চন্দ্র সাহা বলেন, ‘আমাদের এই রাজাদের যেসব স্থাপনা এখনও টিকে আছে এগুলো সংরক্ষণ করা জরুরি। তা না হলে ভবিষ্যৎ প্রজন্ম রাজাদের সম্পর্কে কিছুই জানবে না।’


দূর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুখ আহমেদ তালুকদার, রাজাদের ইতিহাস, তাঁদের স্মৃতি ধরে রাখা দরকার। এ জাদুঘর, স্মৃতিস্তম্ভ করা যেতে পারে।


রাজবাড়ির ইতিহাস-ঐতিহ্য রক্ষায় এরই মাঝে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।


নেত্রকোণার দূর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব-উল-আহসান বলেন, ‘ইতিমধ্যে এটি সংরক্ষণে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এটি সংরক্ষণে আরও জোরালো পদক্ষেপ নেওয়া হবে।’


আগামী প্রজন্মের সামনে সুসং রাজাদের বর্ণাঢ্য জীবন যাত্রা তুলে ধরতে রাজবাড়িটি সংরক্ষণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরও খবর

দুর্গাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৩৭ দিন ১২ ঘন্টা ৪৪ মিনিট আগে


দুর্গাপুরে রেল লাইন

১৩৭ দিন ১২ ঘন্টা ৫০ মিনিট আগে


দূর্গাপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

১৩৯ দিন ১১ ঘন্টা ৩৪ মিনিট আগে



মায়ের আঁচলই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়...

১৪০ দিন ৪ ঘন্টা ৪ মিনিট আগে