আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব

২০ বছর পরে ধর্ষণ মামলার রায় লালপুরের রাজা হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

দীর্ঘ ২০ বছর পর নাটোরে লালপুর থানায় দায়ের করা ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে মামলার প্রধান আসামি রাজা হোসেনের যাবজ্জীবন কারাদন্ড নির্দেশ  দিয়েছে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ মোঃ আব্দুর রহিম এর আদালত।

গতকাল সোমবার (৩ এপ্রিল)দুপুরের দিকে এ রায় ঘোষনা করা হয়। সেই সাথে আসামিকে বিশ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। রাজা হোসেন লালপুর উপজেলার ধনঞ্জয় পাড়া গ্রামেরমজিবর রহমানের ছেলে।


মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ৩ জুলাই সকাল দশটার দিকে ১৩ বছরের এক নাবালিকা (ভিকটিম) রাজশাহী থেকে ট্রেনযোগে আব্দুলপুর স্টেশনে এসে নামে।

সেখানে থেকে রাজা হোসেন তাকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে ভ্যানযোগে মাধবপুর এলাকায় নিয়ে গিয়ে এক আখ ক্ষেতে জোর পূর্বক ধর্ষণ করে। পরে তাকে তার চাচার বাড়িতে নামিয়ে দিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম ওই ধর্ষনের কথা তার পরিবারকে জানালে ভিকটিমের চাচি বাদী হয়ে ওই বছরের ৫ জুলাই শুক্রবার লালপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। মামলায় দায়ের দীর্ঘ ২০ বছর পরে এ মামলার রায় ঘোষণা করা হলো।

আরও খবর




লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

৭ দিন ২২ ঘন্টা ১৭ মিনিট আগে