আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব

লালপুরে পৃথক দুর্ঘটনায় নিহত-৩,আহত-৩


নাটোরের লালপুরে পৃথক চার দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৩ আহত হয়েছেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার গোপালপুর, মোহরকয়া, বাশবাড়িয়া ও লক্ষীপুর এলাকায় এইদূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার মহিষা খোলা গ্রামের মৃত সোবহানের স্ত্রী রাবেয়া বেগম (৭০), হাসবাড়িয়া গ্রামের বাবলু হোসেনের স্ত্রী সম্মাতুল বেগম (৪০), মোহরকয়া গ্রামের অজিত মোল্লার ছেলে ফরহাদ হোসেন (১৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশন এলাকায় ইসলামী জালসা শুনে রাত সাড়ে ১২টার দিকে বাড়ি ফেরার পথে ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রাবেয়া বেগম নামে (৭০) এক বৃদ্ধা নিহত হন। 
অপরদিকে, সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার মোহরকয়া  এলাকায় ট্রাক্টরের ওপর থেকে নিচে পড়ে ফরহাদ হোসেন (১৫) নামের ওই গাড়ির হেলপার ঘটনাস্থলেই মারা যায় । অন্যদিকে বেলা ১২ টায় সালামপুর এলাকায় হাসবাড়িয়া গ্রামে ইট বোঝাই পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে সম্মাতুল বেগম নামে নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই নারী মারা যায়। এঘটনায় পাওয়ার টিলারটি জব্দ করে চালককে আটক করে স্থানীয়রা।
এছাড়া দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার লক্ষীপুর এলাকায় ইজিবাইক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৩জন আহত হয়েছেন।  আহতরা হলেন উপজেলার মাধবপুরের ফারুকের স্ত্রী বিউটি (৩০), তার মেয়ে দৃষ্টি (৫) ও কুষ্টিয়া সদরের আলাউদ্দিনের ছেলে আজিম (৫০)।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, প্রত্যেকটা ঘটনাই অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর




লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

৭ দিন ২২ ঘন্টা ১৭ মিনিট আগে