জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম

লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান

আবু তালেব,লালপুর ( নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে জেনাস তা’লিমুল কোরআন মাদ্রাসা, চকবাদকয়া শাখার উদ্যোগে কোরআনের প্রথম সবক প্রদান ও কোরআন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল ) উপজেলার চকবাদকয়া জামে মসজিদে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেনাস স্যোশাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের অফিস সম্পাদক শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক হাফেজ সোয়াইফ আহমেদ ইউসুফের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি ডেন্টাল সার্জন ডা: মো: হাসান আলী। বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আযম আলী, বিলমাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সিদ্দিকুর রহমান, চকবাদকয়া জামে মসজিদের সভাপতি মতিউর রহমান , জেনাস তা’লিমুল কোরআন মাদরাসা, মহারাজপুর শাখার শিক্ষক হাফেজ মাওলানা আব্দুস সালাম । মাদরাসার ছাত্র-ছাত্রী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জেনাসের সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সংস্থার ফান্ড ম্যানেজমেন্ট সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে কোরআনের ছবক গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পবিত্র কোরআন মাজীদ বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, সুন্দর সুশৃংখল, শান্তিপূর্ণ একটি আদর্শ সমাজ গঠনের সুশিক্ষার প্রয়োজন। আর ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এ শিক্ষা অর্জন করা যায়। শিশুকাল থেকে নৈতিকতা ও শিষ্টাচারের শিক্ষা দিতে হবে তাহলে তারা দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং আদর্শ সমাজ ঠনে ভূমিকা রাখতে পারবে। এছাড়াও সামাজিক উন্নয়নের কাজে সমাজের সচেতন বিত্তশালী ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। উল্লেখ্য যে, জেনাস স্যোসাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন মানবতার সেবায় নিবেদিত একটি অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেী সামাজিক সংগঠন। সংস্থাটি অনগ্রসর অসহায় মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্যসেবা, আত্মকর্মসংস্থান, পূনর্বাচন, জরুরী ত্রাণ, খাদ্য সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
Tag
আরও খবর




লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

৭ দিন ২২ ঘন্টা ২০ মিনিট আগে