জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম

লালপুরে দলীয় সচেতনতা বৃদ্ধিতে কমিটি

আবু তালেব, লালপুর ( নাটোর) প্রতিনিধি: দলীয় পরিচয়ে কেউ কোন অবৈধ সুবিধা নিতে না পারে এজন্য যুব সমাজকে নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে কমিটি গঠন করা হয়েছে। লালপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম হাজির উদ্দিন সরকারের ছেলে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু তার নিজের ইউনিয়নে দলের সুনাম বৃদ্ধি, সমাজের উন্নয়নমূলক কাজে অংশ গ্রহণ, সরকারের কাজে সহযোগিতা ও দলীয় পরিচয়ে কেউ কোন অবৈধভাবে সুবিধা নিতে না পারে এজন্য যুবসমাজকে নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে একটি কমিটি গঠন করেছে। ১০ সদস্য বিশিষ্ট এ কমিটির আহ্বায়ক হয়েছে রবি মন্ডল , অন্য সদস্যরা হলেন শফিকুল ইসলাম , রবিউল খামারু , মোস্তফা , আসলাম আলী, নিজাম , পেন্টু , মোশাররফ , মজিদ , সামসুল । এ কমিটি দুড়দুড়িয়া ও বিলমাড়ীয়া ইউনিয়নের পানসিপাড়া, নওপাড়া, রামকৃষ্ণপুর ও ফতেপুর গ্রামের বাসিন্দাদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে নাটোর ১ , ( লালপুর - বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ও বিএনপির নামে কেউ চাঁদাবাজি, অবৈধ বালু উত্তোলন, মাদক ব্যবসা সহ কোন ধরনের অসামাজিক কার্যকলাপ না করে এনিয়ে সচেতনতা সৃষ্টি করবে। এ ব্যাপারে লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু বলেন, আমার বাবা বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত উপজেলা সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির দুর্গ গড়ে গেছেন। তার রেখে যাওয়া কাজ করার সুযোগ হয়েছে, তাই দলীয় কর্মীদের মধ্যে কেউ অন্যায় কাজের সাথে জড়িত না হতে পারে এজন্য সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে স্থানীয় নেতাকর্মীরা।
Tag
আরও খবর




লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

৭ দিন ২২ ঘন্টা ১৯ মিনিট আগে