জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম

লালপুরে অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় অস্ত্রের মহড়া, আতঙ্ক

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে পদ্মা নদীর চর থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়াকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মোহরকয়া গ্রামের সিরাজ গাইনের ছেলে ও বিলমাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আসলাম উদ্দিন এবং সুমন কসাইয়ের ছেলে সোহানের নেতৃত্বে ১৫–২০ জনের একটি দল পিস্তলসহ দেশীয় অস্ত্র নিয়ে মোহরকয়া কয়লার ডহর এলাকায় মহড়া দেয়। এ সময় তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং রবিন নামের এক ব্যক্তির দোকানেও হামলার অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, গত বুধবার (৪ মার্চ) সোহানের নেতৃত্বে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করা হলে জমির মালিকরা এতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা পরদিন অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় ভয়ভীতি সৃষ্টি করে। জমির মালিকদের অভিযোগ, তাদের জমির ফসল নষ্ট করে জোরপূর্বক রাস্তা তৈরি করা হয়েছে। এ বিষয়ে বাধা দিলে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। পরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আসলাম উদ্দিনের নেতৃত্বে ১৫–২০ জনের একটি দল পিস্তল, লাঠি ও হাসুয়া নিয়ে এসে মহড়া দেয় এবং রবিনের দোকানে হামলা চালায়। তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে আসলাম উদ্দিন বলেন, “এই বিষয়ে আমি কিছু জানি না।” পরে তিনি ফোন কেটে দেন এবং আর ফোন রিসিভ করেননি। এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, ঘটনা সম্পর্কে শুনেছি এবং থানায় অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Tag
আরও খবর




লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

৭ দিন ২২ ঘন্টা ১৯ মিনিট আগে