জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম

লালপুরে পেট্রোলের আগুনে পুড়ল গৃহবধূ।

আবু তালেব, লালপুর( নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে জোতদৈবকি (কলেজ মোড়) এলাকায় পেট্রোলের আগুনে পুড়ল এক হিন্দু গৃহবধু। স্বামীর পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে নিজ শরীরে পেট্রোল ঢেলে নিজেই আগুন দিয়েছে ওই গৃহবধূ। পুলিশ বলছে,তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। লালপুর থানার ওসি মজিবর রহমান এবং লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও সুরুজ্জামান শামীম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ওই গৃহবধুর নাম অর্পিতা রানী সিঁথি (১৮)।  তিনি ওই এলাকার চা দোকানী জগাই কর্মকারের স্ত্রী। ওই গৃহবধুর স্বামীর পরিবারের সদস্যদের দাবি, প্রায় দুই বছর আগে জগাই কর্মকারের সঙ্গে সিঁথির বিয়ে হয়। কিন্তু বেশ কিছুদিন থেকেই স্বামী-স্ত্রীর কলহ চলছিল। এরই জেরে আজ শুক্রবার দুপুরে সিঁথি নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরিবারের লোকজন গুরুতর দগ্ধ অবস্থায় তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরএমও সুরুজ্জামান শামীম জানান, দুপুর আড়াইটার দিকে ওই দগ্ধ নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। লালপুর থানার ওসি মজিবর রহমান জানান, মরদেহের ময়না তদন্ত করা হয়েছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
Tag
আরও খবর




লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

৭ দিন ২২ ঘন্টা ১৯ মিনিট আগে