কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

লালপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ব্যানার পোড়ানোর অভিযোগ

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্বাচনী ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাতে লালপুর উপজেলার লালপুর ইউনিয়নের বুধিরামপুর ও জোতদৈবকি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বুধিরামপুর এলাকায় মকুলের দোকানের সামনে এবং জোতদৈবকি এলাকায় ওয়াদুদের বাড়ি সংলগ্ন একটি গাছে ঝুলিয়ে রাখা বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্বাচনী ব্যানার রাতের আঁধারে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। সোমবার সকালে ঘটনাটি নজরে এলে এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়।এ বিষয়ে নাটোর-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের  প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্বাচন এজেন্ট- লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু জানান, জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) নির্বাচনী এলাকায় স্থানীয় জনগণ ও সাধারণ ভোটারের মধ্যে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে ভীত হয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে একটি বিশেষ মহল গত রাতে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের ব্যানার পুড়িয়ে দিয়েছে। আমি এর তীব্রনিন্দা ও প্রতিবাদ  জানাচ্ছি, এবং সংশ্লিষ্ট নির্বাচন কমিশন ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের সনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ জানান, বিষয়টি অবগত হয়েছি। পুলিশ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত রয়েছে তাদের সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনভাবেই কাউকে ছাড় দেয়া হবে না।
Tag
আরও খবর




লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

৭ দিন ২২ ঘন্টা ২০ মিনিট আগে