জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম

লালপুরে জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের উদ্যোগে ছবক গ্রহণ ও কুরআন বিতরণ

 “যে ব্যক্তি কুরআন শিক্ষা করে ও শিক্ষা দেয়, সেই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ”— এই হাদীসকে সামনে রেখে নাটোরের লালপুর উপজেলায় জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (জিএসডিও)-এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের ছবক প্রদান ও কুরআন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার রামকৃষ্ণপুর শাখার জেনাস তা’লিমুল কোরআন মাদ্রাসায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়। জিএসডিও’র চেয়ারম্যান জনাব মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ও কুরআন বিতরণ করেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ্ উদ্দীন এবং লালপুর ছায়া প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. সিমানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাজদিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র প্রভাষক মাওলানা জাকারিয়া হোসেন, জোতগৌরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আব্দুল কাদের, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম এবং জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের সদস্য মো. আমানত হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেনাস তা’লিমুল কোরআন, রামকৃষ্ণপুর শাখার সিনিয়র শিক্ষক হাফেজ সোয়াইফ আহমেদ (ইউসুফ)। সভাপতির বক্তব্যে জিএসডিও’র চেয়ারম্যান মো. হাসানুজ্জামান বলেন, জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সামাজিক প্রতিষ্ঠান। সংস্থাটি শিক্ষা প্রসার, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চিকিৎসা সেবা, অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
Tag
আরও খবর




লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

৭ দিন ২২ ঘন্টা ১৯ মিনিট আগে