আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু

লালপুরে মেয়েকে মারধরের ঘটনায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

নাটোরের লালপুরে মেয়েকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধরের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্ত ভোগীর পরিবার। শনিবার দুপুরে উপজেলার মডেল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নির্যাতিত মেয়ের ফুফু সাবেক পৌর কাউন্সিলর শাহিদা খাতুন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে ওই মেয়ে প্রাইভেট পড়তে আসে গোপালপুরে। সেখান থেকে বাড়ী যাওয়ার পথে বিষ্ণুপুর এলাকায় একই গ্রামের সেকেনের ছেলে সজল (২৩), মতির ছেলে ইয়ামিন (২২),রনজিতের ছেলে শরিফুল (৩৬) ও জহির আলীর ছেলে তারেক আলী মিলিয়া আমার ছোট ভাইয়ের মেয়েকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধর করে এবং জোর পূর্বক অশ্লীল ভিডিও ধারণ করার হুমকি দেয়। এর পরে ৫ সেপ্টেম্বর সোমবারে সকালে প্রাইভেট পড়ে বাড়ি যাওয়ার পথে মধুবাড়ী মাজার এলাকায় পুনরায় তারা তাকে পথরোধ করে আটকে রেখে ২০ হাজার টাকা দাবি করেন। অভিযুক্তদের বিরুদ্ধে লালপুর থানায় ৫ সেপ্টেম্বর বিকেলে অভিযোগ করলে পুলিশ তা তিন দিন পরে অভিযোগটি ফিরিয়ে দেয় বলে দাবি করেন ভুক্ত ভোগী পরিবার। তিনি দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।এবিষয়ে লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন,বিষয়টি রেল লাইন এলাকায়। এজন্য অভিযোগটি ঈশ্বরদী জি,আর,পি থানায় দিতে হবে।
Tag
আরও খবর




লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

৭ দিন ২২ ঘন্টা ১৮ মিনিট আগে