জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার



​নওগাঁ সদর উপজেলার সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ এপ্রিল রাতে শুরু হয়ে দিনব্যাপী চলা এই বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন— নওগাঁ সদর থানাধীন সুলতানপুর জেলে পাড়ার মো. সোহাগ হোসেন (৩০), মো. শাহীন আলম (২৭) এবং মো. ওসমান গনি ওরফে রনি (২৭)।

​পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে সুলতানপুর জেলে পাড়া এলাকায় স্থানীয়দের মধ্যে মারামারি ও আতঙ্ক সৃষ্টির ঘটনা ঘটছিল। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং নওগাঁ সদর থানা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

​অভিযানের সময় সন্ত্রাসীদের হেফাজত থেকে বেশ কয়েকটি রামদা, কিরিচ, হাসুয়া, চাইনিজ কুড়াল, বড় ছোরা, লোহার পাইপ ও রডসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই অস্ত্রগুলো ব্যবহার করে এলাকায় ত্রাস সৃষ্টি ও সহিংসতার পরিকল্পনা ছিল তাদের।

​এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, "নওগাঁ জেলার যেকোনো স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ অত্যন্ত কঠোর ও দৃঢ় প্রতিজ্ঞ। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।"

​পুলিশ জানিয়েছে, এই ঘটনার সাথে জড়িত অন্য সহযোগীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে এবং ধৃতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

আরও খবর
নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক

৬ দিন ২১ ঘন্টা ৫৪ মিনিট আগে