জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নিয়ামতপুরে তুচ্ছ ঘটনার জেরে বড় ভাইকে মারধরের অভিযোগ উঠেছে ছোট ভাইদের বিরুদ্ধে

নিয়ামতপুরে তুচ্ছ ঘটনার জেরে বড় ভাইকে মারধরের অভিযোগ উঠেছে ছোট ভাইদের বিরুদ্ধে

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে আব্দুল আলিম (৪২) নামে বড় ভাই রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে বলে জানা গেছে। 

গত মঙ্গলবার (০৬ জানুয়ারি) বিকেলে উপজেলার ভাবিচা ইউনিয়নের বাদমালঞ্চি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুল আলিম বাদী হয়ে বুধবার সকালে নিয়ামতপুর থানায় এজাহার দায়ের করেন।এজাহার সূত্রে জানা যায়, সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে ছোট ভাইদের সাথে আব্দুল আলিমের দীর্ঘ দিনের বিরোধ চলছিল। এরপর গ্রাম্য সালিশে বাবা ছাতাব আলী মন্ডল ছেলেদের মাঝে সম্পত্তি নিজেই ভাগ বাটোয়ারা করে দেন। এরপর থেকে আব্দুল আলিমের হাঁস মুরগী ছোট ভাইদের জায়গায় গেলে তারা মেরে ফেলেন। তিনি ভাইদের সাথে বিবাদে লিপ্ত হবেন না বলে কাঁটা তারের বেড়া দিতে গেলে ভাইয়েরা বাঁধা দেয়। দু ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা লেগে যায়। এরই জের ধরে গত মঙ্গলবার বিকেলে তিনি হাটে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে ছোট ভাই আলমগীর হোসেন, মোবারক হোসেন, আব্দুস সালাম, আরিফা ও আরিফ  হোসেন দেশীয় অস্ত্র বাঁশের লাঠি ও হাসুয়া দিয়ে এলোপাতাড়ি মারধর করে। মাথায় হাসুয়ার কোপে রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

ভুক্তভোগী আব্দুল আলিম বলেন, ছোট ভাইদের সাথে আমার দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। হত্যার উদ্দেশ্যে তারা আমাকে হাসুয়া দিয়ে মাথায় কোপ দেয়। এ ঘটনার আমি প্রশাসনের নিকট সুষ্ঠু নিরপেক্ষ বিচার চায়।প্রতিপক্ষ আলমগীর হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। নিয়ামতপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সম্পত্তি নিয়ে ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের অভিযোগ পেয়েছে৷ তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Tag
আরও খবর
নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক

৬ দিন ২১ ঘন্টা ৫৪ মিনিট আগে