জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ঈশ্বরগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত


পিস ফ্যাসিলিটেটর গ্রুপ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার ত্রৈমাসিক সভা রোববার ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই লক্ষ্যকে সামনে রেখে মাল্টি স্টেক হোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস এন্ড স্টেবিলিটি প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। পিএফজির অ্যাম্বাসেডর নীলকন্ঠ আইচ মজুমদারের সঞ্চালনায় ও পিএফজির কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ফিল্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ আখতারুজ্জামান, পিএফজি সদস্য ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার সদস্য সচিব কামাল হোসেন সরকার, এলডিপি ময়মনসিংহ (উত্তর) জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি হামিদ, সাবেক পৌর কাউন্সিলর মমতাজ বেগম, পিএফজি সদস্য হাবিবুর রহমান হাবিব, হাবিবুর রহমান শাহীন, সাংবাদিক উবায়দুল্লাহ রুমি, আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

সভার শুরুতে পিএফজির এ্যাম্বাসেডর আব্দুল হাদীর মৃত্যুতে এক মিনিট নিরবতা ও রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন পিএফজির সদস্য সহকারী অধ্যাপক আব্দুর রউফ আকন্দ নোমানী।

সভায় বক্তরা বলেন, বর্তমানে উপজেলায় সর্বস্তরে যুব সমাজের মাঝে মাদকের বিস্তার, অনলাইন জুয়ায় যুব সমাজ আজ ধ্বংসের পথে। কিশোর গ্যাং এর সন্ত্রাসী কার্যক্রম সামাজিক ব্যাধিতে রুপ নিয়েছে। সমাজে টেকসই শান্তি শৃংখলা ও সম্প্রীতি ফিরিয়ে আনতে নাগরিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। সংঘাত ও মাদকমুক্ত ঈশ^রগঞ্জ গড়তে সাধারণ মানুষের মাঝে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে হবে।  


Tag
আরও খবর

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

১২ দিন ১৯ ঘন্টা ৫৯ মিনিট আগে


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ৭ ঘন্টা ৩০ মিনিট আগে