কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

মুন্সিগঞ্জের শ্রীনগরে বেলতলী কবরস্থান হতে কঙ্কাল চুরি

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের বেলতলী গ্রামের একটি কবরস্থান হতে রাতের অন্ধকারে কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা যায়, গতকাল রাতে বেলতলী রওজাতুল কোরআন মাদ্রাসা সংলগ্ন জান্নাতুন নূর কবরস্থানে সর্বমোট ৯ টি কবর খনন করে দুর্বৃত্তরা। রোববার সকালে বিষয়টি জানাজানি হলে কবরস্থান এলাকায় এলাকায় লোকজন জড়ো হতে থাকে।


সরেজমিন গিয়ে দেখা যায়, কবরস্থানটির উত্তর পাশে পুরুষদের জন্য নির্ধারিত কবরগুলো হতে সর্বমোট ৯ টি কবরের কিছু আংশিক ও কিছু সম্পূর্ণ খনন করা হয়েছে। বেলতলী রওজাতুল কোরআন মাদ্রাসার হেফজখানার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মোঃ ইসরাফিল জানান, তিনি প্রতিদিন ফজর নামাজের পর কবরস্থানে ঘুরে ঘুরে পবিত্র কোরআন তেলোয়াত করেন। প্রতিদিনের ন্যায় আজ ২৬ মে ২০২৪ খ্রি. রোজ রবিবার ফজর নামাজ শেষে তিনি মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে কোরআন তেলাওয়াতের সময় কবরস্থানের উত্তর পাশ হতে প্রবাহমান বাতাসে ভেসে আসা ভীষন দুর্গন্ধ অনুভব করতে থাকেন। 


কৌতূহল বশত তিনি কবরস্থানের উত্তর পাশে গিয়ে প্রায় ৯ টি লাশ দাফন করা কবর আংশিক ও সম্পূর্ন খোঁড়া অবস্থায় দেখতে পান। তিনি আরোও জানান, কবরের পাশে পঁচাগলা মাংস, চুল ও পুরনো দাফনের কাপড় পড়ে থাকতে দেখেন। এই সংবাদে জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং বিভিন্ন এলাকা থেকে লোক জন এসে কবরস্থানে ভীর করেন।


স্থানীয়দের অভিযোগ, কিছু দুষ্কৃতকারী অতি গোপনে কঙ্কাল বিভিন্ন জায়গায় পাচার কিংবা সরবরাহ করে। কেউ কেউ ধারণা করছেন, এক শ্রেণির কবিরাজ জাদু-টোনা ও কুফরি করার জন্য কবর খনন করে মৃত ব্যক্তিদের কঙ্কাল নিয়ে থাকতে পারে। এলাকার বাসিন্দারা জানান, গত ৬-৭ মাস আগে ওই এলাকার মঞ্জু নামে এক ব্যক্তি মারা যায়। তাকে বেলতলী কবরস্থানে দাফন করা হয়েছিল। স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা উক্ত লোকের কঙ্কালটি কবর হতে চুরি করেছে।


কবরস্থানটির সহকারী কোষাধ্যক্ষ মো. শহিদুল জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি কয়েকটি কবরের বিভিন্ন অংশের মাটি খোঁড়া হয়েছে। আবার কিছু কবরের গর্তগুলি মাটি দিয়ে ঢেকে রাখা হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হবে।


শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়ববীর জানান, বেশ কয়েকটি কবর থেকে লাশের কিছু অংশ খোয়া গেছে। লিখিত অভিযোগ স্বাপেক্ষে এটা চুরি কিনা তা তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।

আরও খবর