কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

শ্রীনগরে মোটরসাইকেল হতে ছিটকে পড়ে কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কামারগাঁওয়ে এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে । জানা যায়, আজ ৫ ফেব্রুয়ারি সোমবার সকাল দশ ঘটিকার দিকে উপজেলার ভাগ্যকুলের কামারগাঁও আইডিয়াল স্কুলের সামনে ঢাকা-দোহার সড়ক অভিমুখে মোটরসাইকেল হতে ছিটকে পড়ে ট্রাক চাপায় স্বর্ণা আক্তার (১৭) নামে এক কলেজ ছাত্রী নিহত হন । 


নিহত স্বর্ণা দোহার উপজেলার পদ্মা কলেজ'র দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রী। তিনি দোহারের ফুলতলা ডালারপাড় এলাকার সেকান্দার খালাসীর মেয়ে ।


প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত স্বর্না আক্তার তার প্রেমিকের সাথে মোটরসাইকেলে চড়ে ঘুরতে বেড়িয়েছিলেন । এক পর্যায়ে মোটরসাইকেলের পেছন থেকে হঠাৎ পড়ে যায় মেয়েটি । পর মূহুর্তেই পেছনে থাকা ট্রাকের চাকার নিচে চলে যায় সে । চাকার আঘাতে তার  মাথা থেঁতলে যায়, আর এতেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তার। স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন আসার আগেই ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যায় চালক ।


ঘটনাস্থলের এক দোকানি জানান, দুর্ঘটনায় স্বর্ণা মারা গেলেও মোটরসাইকেল চালক যুবক দ্রুত পালিয়ে যায় । ঘটনাস্থলে ছুটে আসা স্বর্ণার সহপাঠিরা জানান, মোটরসাইকেল চালক যুবকের সঙ্গে স্বর্ণার সখ্যতা ছিল, কিন্তু তারা ওই যুবকের নাম পরিচয় বলতে পারেন নি । 


শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ । সেই সাথে পলাতক যুবক ও ঘাতক ট্রাকটিকে সনাক্তের চেষ্টা চলছে । 


আরও খবর