কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

মুন্সিগঞ্জের রাঢ়িখালে অনুষ্ঠিত হয়েছে বিক্রমপুর দিবস-২০২৩

ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা-দীক্ষা ও জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ জনপদ বিক্রমপুর । বিক্রমপুর ছিল প্রাচীন বঙ্গ ও সমতটের রাজধানী । বিক্রমপুরে ৯৮০ খ্রিস্টাব্দে জন্মেছিলেন বৌদ্ধ ধর্মের মহাপুরুষ অতীশ দীপঙ্কর, বিজ্ঞানাচার্য স্যার জগদীশ চন্দ্র বসু, সুহৃদ রাজনীতিবিদ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, উচ্চতর বিজ্ঞানে বোস-আইনস্টাইন তত্ত্বের আবিষ্কারক পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু, অঙ্কশাস্ত্রবিদ মহাপন্ডিত সোমেশ চন্দ্র বসু, দ্যা নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া খ্যাত ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি সরোজিনী নাইডু এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে রাইটার্স বিল্ডিং অভিযানের তিন বিপ্লবী বীর বিনয়-বাদল- দীনেশের জন্মভূমি এই বিক্রমপুর ।

বিক্রমপুর সন্তান ও বিক্রমপুরের প্রজন্মদের মধ্যে সেতুবন্ধন এবং ভাতৃত্ববোধ সৃষ্টির লক্ষ্যে 'প্রজন্ম বিক্রমপুর' এর উদ্যোগে ২৯ ডিসেম্বর ২০২৩ শুক্রবার মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রাঢ়িখালে জগৎ বিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর পৈতৃক ভিটায় সকাল হতে রাত পর্যন্ত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় পালিত হয়েছে " বিক্রমপুর দিবস-২০২৩" ।

এডভোকেট অজয় চক্রবর্তীর সভাপতিত্বে  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ভাতিজা পশ্চিমবঙ্গ সরকারের মূখ্য প্রকৌশলী প্রসাদ রঞ্জন দাস, বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব আখতারী মমতাজ, অতিরিক্ত সচিব সাজ্জাদ বাদল, রাজউকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ উপদেষ্টা প্রকৌশলী সুব্রত সরকার, মুন্সিগঞ্জ-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পদপ্রার্থী মহিউদ্দিন আহমেদ, ব্যারিস্টার জি. কিবরিয়া শিমুল, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন কুমার শীল, প্রজন্ম বিক্রমপুর'র সাধারণ সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল, উদযাপন কমিটির আহ্বায়ক অভিজিৎ দাস ববি, কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের যুব বিষয়ক সম্পাদক বলরাম বাহাদুর, তাপস কুমার দাস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক টিটু চৌধুরী প্রমুখ ।

এছাড়াও মিলন মেলায় বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, কথা সাহিত্যিক,কবি, গবেষক,আইনজীবী ও প্রশাসনিক কর্মকর্তা সহ সকল শ্রেণী পেশার মানুষ এবং দেশ-বিদেশে ছড়িয়ে থাকা বিক্রমপুর কৃতি সন্তানরা উপস্থিত ছিলেন । এ সময় আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের প্রতিক্রিয়া বলেন, জ্ঞান-বিজ্ঞানে বিক্রমপুরের বর্তমান প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিক্রমপুর দিবস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।

দিন ব্যাপী এ আয়োজনে বিক্রমপুরবাসীর মিলনমেলা, বিক্রমপুরের ইতিহাস ঐতিহ্য নিয়ে স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বন্ধুদের আড্ডা, মধ্যাহ্নভোজন সহ হরেক রকম বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । 

আরও খবর