কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

মুন্সীগঞ্জে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন, সভাপতি আফসার উদ্দিন ও সম্পাদক শামসুল কবীর


আজ ১০ জুন শনিবার দীর্ঘ দশ বছর পর মুন্সিগঞ্জ জেলা শহরের মাঠপাড়ায় বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় । এর আগে বেলা সাড়ে ১১ টার দিকে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন । সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন করেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি ।  


প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি । বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের একটি সুসংগঠিত ও ঐতিহ্যবাহী দল । ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করতে পারে এমন শক্তি বাংলাদেশে নেই । আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন । বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তাকেই দলের মনোনয়ন দিবেন, যিনি জনপ্রিয় । তাই আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন তিনি ।সম্মলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান । বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা ও মুন্সিগঞ্জ সদর পৌরসভার মেয়র হাজী মো. ফয়সাল বিপ্লব । সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুর কবীর মাষ্টারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জল হোসেন, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ খান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, মিরকাদিম পৌর আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম শাহীন প্রমুখ। 


সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয় দুপুর ৩ টায় । বিকাল ৫ টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে দ্বিতীয় অধিবেশন শুরু হয় । এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নিকট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের বিপরীতে প্রার্থীতা আহ্বান করেন । তবে, কেউ প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ না করায় সদর উপজেলার চর কেওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন ভুঁইয়া কে সভাপতি ও আধারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল কবীর মাস্টার কে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় । উল্লেখ্য, ২০১৩ সালে সদর উপজেলা আওয়ামী লীগের ৬৭ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন যথাক্রমে আফসার উদ্দিন ভুঁইয়া ও শামসুল কবীর মাস্টার । উক্ত সম্মলনে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মিল্টন ও শোক প্রস্তাব পেশ করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক বাসুদেব নাগ। 




আরও খবর