মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় কমিটির অনুমোদন দেওয়া হয়। আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান (মতি) ও সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত খোকন উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে ৫১ সদস্যবিশিষ্ট এই ওয়ার্ড কমিটির অনুমোদন দেন।
৭নং ওয়ার্ড (হিজুলী) আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম ও ওয়াহিদুজ্জামান বল্টু কে সাধারণ সম্পাদক মনোনিত করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেন।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত খোকন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক মহাবুল ইসলাম। এছাড়াও এসময় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা, সাহাবদ্দিন, কালাম, জামান, রেজাউল হক, ইকরামুল, সাগর, মহির উদ্দিন-সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৪২৯ দিন ২৮ মিনিট আগে
৬২৫ দিন ৪ ঘন্টা ৪২ মিনিট আগে
৬৩৮ দিন ৭ ঘন্টা ০ মিনিট আগে
৬৩৯ দিন ২ ঘন্টা ৫৫ মিনিট আগে
৬৪১ দিন ৭ ঘন্টা ৫৪ মিনিট আগে
৬৪১ দিন ৮ ঘন্টা ১৪ মিনিট আগে
৬৪১ দিন ৮ ঘন্টা ৩৩ মিনিট আগে
৮৬৭ দিন ২ ঘন্টা ৫৯ মিনিট আগে