জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

গাংনীর বেতবাড়ীয়া গ্রামে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত।

মেহেরপুরের গাংনীর বেতবাড়ীয়া গ্রামে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঢাক ঢোলের বাজনায় উৎসবমুখর পরিবেশে  দর্শকরা এ খেলা উপভোগ করেন।


এসময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক  রেজাউল হক মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ এ এস এম নাজমুল হক সাগর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বাংলা সংস্কৃতি থেকে প্রায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি খেলায় উপস্থিত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। তরুণদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, খেলাধুলায় শারীরিক বিকাশ ঘটে, মানসিক শক্তি বৃদ্ধি পায় তোমরা মাদককে না বলো, কারণ মাদক শুধু নিজেকে নয় পরিবারকে ধ্বংস করে। তোমরা আগামী স্মার্ট বাংলাদেশের সৈনিক। তিনি লাঠিখেলা আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতেও এ ধরনের প্রতিযোগিতা আয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। পরিশেষে  তিনি সকলের কাছে দোয়া চান, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ৭৪ মেহেরপুর ২ গাংনী আসনে নৌকার নমিনেশন প্রত্যাশী হিসেবে।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি শাখাওয়াত হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক জিয়াউল হক, কাজীপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বানি আমিন, বামুন্দি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া, মটমুড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ইসতিয়াক আহমেদ চঞ্চল, ছাত্রলীগ নেতা জয় আহমেদ, আব্দুল আল আসিল প্রমুখ।

Tag
আরও খবর


মেহেরপুরে কুমড়ার বড়ি তৈরির ধুম!

৬৩৮ দিন ৪ ঘন্টা ৩৪ মিনিট আগে