কুড়িগ্রামের উলিপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে মাগরিব নামাজ শেষে প্রতিদিন শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে।
এ বছরের আগষ্ট মাস থেকে এ কার্যক্রম চালু করা হয়। বর্তমানে বিভিন্ন বয়সের ১০ ব্যক্তি পবিত্র কুরআন শরীফ শুদ্ধ উচ্চারণে পড়া শিখছেন।
এখানকার দায়িত্বশীল ঈমাম ও খতিব মুফতি মাওলানা মোঃ হাবিবুল্লাহ আজাদীর তত্বাবধানে হাফেজ মোঃ আলম মিয়া নিয়মিত ক্লাস পরিচালনা করছেন। আলহাজ্ব আব্দুল মজিদ, মাহামুদুর রহমান রানা, আল হাসান আনসারী, আফতাবুর রহমান সুমন, রাশেদুল ইসলাম লিংকন, মোঃ সাজু মিয়া মনা, হাসিবুর রহমান সজীব, মোঃ মজনু মিয়া ও মোঃ রেজাউল হক নিয়মিত শুদ্ধভাবে পবিত্র কুরআন শরীফ ও জরুরি মাছলা মাছায়েল শিখছেন। উপস্হিত ব্যক্তিরা জানান, আমরা এভাবে পবিত্র কুরআন শরীফ শিখতে পেরে অনেক খুশি।
মডেল মসজিদ সূত্রে আরো জানা গেছে, এ কার্যক্রম সবসময় চলবে যে কোন বয়সের আগ্রহী ব্যক্তিদের কুরআন শরীফ শেখার এ সুযোগ নেয়ার জন্য বিশেষভাবে বলা হয়েছে।
উল্লেখ্য, দাওয়াতে ইসলামি বাংলাদেশ এ ধর্মীয় শিক্ষায় সহযোগিতা করছে বলে জানা গেছে। #
৩ দিন ২০ ঘন্টা ১৫ মিনিট আগে
৩ দিন ২১ ঘন্টা ৫ মিনিট আগে
৩ দিন ২১ ঘন্টা ৫ মিনিট আগে
৫ দিন ১৩ ঘন্টা ২৮ মিনিট আগে
৬ দিন ২০ ঘন্টা ৪৩ মিনিট আগে
৭ দিন ১৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
৯ দিন ১১ ঘন্টা ২৯ মিনিট আগে
৯ দিন ২০ ঘন্টা ১২ মিনিট আগে