জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস

নাগেশ্বরী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আনিসুর রহমান (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর ৩টা ১০ মিনিটে নাগেশ্বরী পৌরসভার মালভাঙ্গা (ভাই ভাই মোড়) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ​গ্রেপ্তার আনিসুর রহমান ওই এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, আনিসুর রহমান নাগেশ্বরী থানার দুটি মামলার এজাহারভুক্ত আসামি। এর মধ্যে একটি মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া গত বছরের ১৭ অক্টোবর নাগেশ্বরী থানায় তার বিরুদ্ধে আরেকটি মামলা রুজু হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৫ আগস্ট উপলক্ষে অটোরিকশাচালকদের মাঝে খাবারের প্যাকেট বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনিসুর রহমান পুলিশকে জানান, তিনি দীর্ঘদিন রংপুরে আত্মগোপনে ছিলেন। ১৫ আগস্টের কয়েক দিন আগে রংপুরের মাহিগঞ্জ এলাকার একটি গ্রামে ওই খাবার বিতরণের ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে ১৫ আগস্ট সেই ভিডিওটি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন তিনি।

​নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

Tag
আরও খবর