জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের

​উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬। শুক্রবার (৫ সেপ্টেম্বর) নাগেশ্বরী পৌর হলরুমে আয়োজিত এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী তিন বছরের জন্য নতুন নেতৃত্ব বেছে নিয়েছেন শ্রমিকরা।

​নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬২০ জন, যার মধ্যে ৫৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অত্যন্ত আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে দিনব্যাপী ভোটগ্রহণ সম্পন্ন হয়।

​ঘোষিত ফলাফল অনুযায়ী বিভিন্ন পদে বিজয়ীরা হলেন—

সভাপতি পদে মো. ছোলায়মান আলী (গরুর গাড়ি প্রতীক) ৪৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফরহাদ আলী (ছাতা প্রতীক) পেয়েছেন ৭৭ ভোট এবং মো. রবিউল (চেয়ার প্রতীক) পেয়েছেন ৬৩ ভোট। সহ-সভাপতি পদে মো. শাহজাহান আলী (মোরগ প্রতীক) ২৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই পদে প্রতিদ্বন্দ্বী এনামুল হক (মাইক প্রতীক) পেয়েছেন ২১২ ভোট এবং আব্দুল গফুর (দেওয়াল ঘড়ি প্রতীক) পেয়েছেন ২০৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. আবু তাহের শেখ (ফুটবল প্রতীক) ২৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী জাহিদুল ইসলাম ও মো. বাচ্চু মিয়া উভয়েই সমান ২০৯ ভোট পান এবং সবুজ মিয়া (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৮২ ভোট। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. একরামুল হক (আনারস প্রতীক) ২৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আব্দুল ছামাদ (হাঁস প্রতীক) পেয়েছেন ১৪৪ ভোট এবং আবু বকর সিদ্দিক (কাপ পিরিচ প্রতীক) পেয়েছেন ৮৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে শাহিনুর ইসলাম বাবু (টেবিল ফ্যান প্রতীক) ২৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজুল ইসলাম (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ২৬৩ ভোট প্রমুখ

​পুরো নির্বাচন প্রক্রিয়াটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রভাষক নুর মো. আল-আমিন। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে সার্বিক সহযোগিতা করেন মো. শফিকুল ইসলাম মানিকসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।

​নির্বাচন সম্পন্ন হওয়ার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ সাধারণ শ্রমিকদের আস্থার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি হোটেল শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, জীবনমান উন্নয়ন এবং কল্যাণে সকলে মিলে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

আরও খবর