জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ

মানবতার সেবায় এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

​আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বামনডাঙ্গা ইউনিয়নে চলাচলে অক্ষম ও অসহায় মানুষের কষ্ট লাঘবের এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেন কুড়িগ্রাম জেলা বিএনপির সম্মানিত সদস্য ও কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব ডাঃ মোঃ ইউনুছ আলী।

​এ সময় হুইলচেয়ার সহায়তা লাভ করেন বামনডাঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আব্দুল জলিল এবং ৮নং ওয়ার্ডের রাবেয়া বেগম।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, "মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করাই হোক আমাদের অঙ্গীকার।"

​উক্ত মানবিক কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজির হোসেন, উপজেলা বিএনপির সদস্য এস এম জাহাঙ্গীর বাদশা টুটুল, বামনডাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, নাগেশ্বরী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান বেলালসহ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

​স্থানীয় সচেতন মহল নেতৃবৃন্দের এমন জনকল্যাণমূলক ও মানবিক উদ্যোগকে আন্তরিক সাধুবাদ জানিয়েছেন।

Tag
আরও খবর