জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নাগেশ্বরীতে ইউএনও’র সাথে অনলাইন প্রেস ক্লাবের মতবিনিময়: বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান

উপজেলার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আলাউদ্দিন। সোমবার (১০ আগস্ট) নিজ কার্যালয়ে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

​সাক্ষাৎকালে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোঃ মিলন মিয়ার নেতৃত্বে প্রেস ক্লাবের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক রাহিমুল ইসলাম সজিব, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, রিয়াজুল ইসলাম রুহী, মোঃ সজিব মিয়া, মোঃ ফরিদুল ইসলাম এবং মোঃ রুবেল মিয়া।

​মতবিনিময়কালে দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্ব আরোপ করে ইউএনও মোঃ আলাউদ্দিন বলেন, "অনিয়ম, ন্যায়-অন্যায়ের চিত্র এবং জনদুর্ভোগের খবর নিরপেক্ষভাবে তুলে ধরতে হবে। পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতা মূলতঃ প্রশাসন ও জনগণের মাঝে সেতু বন্ধন হিসেবে কাজ করে।"

​উপজেলার উন্নয়নে প্রশাসন ও সাংবাদিকদের যৌথ ভূমিকার কথা উল্লেখ করে তিনি আরও আশ্বাস দেন যে, জনস্বার্থে গৃহীত যেকোনো ইতিবাচক পদক্ষেপে প্রশাসন সাংবাদিকদের পাশে থাকবে। একই সাথে উপজেলার কাঙ্ক্ষিত উন্নয়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সহযোগিতা কামনা করেন তিনি।

​প্রেস ক্লাবের সার্বিক কার্যক্রমের প্রশংসা করায় ইউএনও-র প্রতি ধন্যবাদ জানান প্রেস ক্লাব নেতৃবৃন্দ। এ সময় অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোঃ মিলন মিয়া বলেন, বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপন ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে নাগেশ্বরীর মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করে যাবে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাব।

Tag
আরও খবর