নাগেশ্বরী উপজেলার অনলাইন গণমাধ্যমকর্মীদের সংগঠন ‘নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাব’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। প্রেস ক্লাবের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার (১৮ জুলাই) প্রেস ক্লাবের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে মোঃ মিলন মিয়াকে সভাপতি এবং সিয়াম শাহরিয়ার সৃজনকে সাধারণ সম্পাদক করে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
৯ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটির মেয়াদ জুলাই ২০২৬ হতে জুলাই ২০২৭ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি মোঃ মেরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মামুন, সাংগঠনিক সম্পাদক রাহিবুল ইসলাম সজীব, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ বেলাল হোসেন, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মিম এবং ধর্ম বিষয়ক সম্পাদক এইচ এম ইদ্রিস হোসাইন।
এছাড়া কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন ‘হামার নাগেশ্বরী’, ‘দৈনিক গণকণ্ঠ’ এবং ‘আগামীর সময়’ পত্রিকার প্রতিনিধি মুতাসিম বিল্লাহ তানিম।
নতুন কমিটির অনুমোদন দেন নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাদিকুল ইসলাম সোহেল মুন্সী এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জেলাল আহমেদ রানা।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে এবং অনলাইন সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। এলাকার সুধী সমাজ ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন তারা।
২ দিন ১৯ ঘন্টা ২৮ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩ দিন ২ ঘন্টা ৮ মিনিট আগে
৪ দিন ১৮ ঘন্টা ১৬ মিনিট আগে
৪ দিন ২৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৫ দিন ১ ঘন্টা ৫০ মিনিট আগে
৫ দিন ২০ ঘন্টা ৫৭ মিনিট আগে