কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

কুলিয়ারচর থানার নতুন ওসি কাজী আরিফ উদ্দিনের যোগদান

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে কুলিয়ারচর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন ইন্সপেক্টর কাজী আরিফ উদ্দিন।

২৮ ফেব্রুয়ারি শনিবার সকালে আনুষ্ঠানিক ভাবে কুলিয়ারচর থানায় যোগদান করে দ্বায়িত্ব বুঝে নেন তিনি।এর আগে তিনি কিশোরগঞ্জ জেলার নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ২০০৬ সালে ডিএমপি-তে যোগদান করে এসআই হিসেবে পুলিশ বাহিনীতে কর্মজীবন শুরু করেন। পরে কুলিয়ারচর থানাসহ বিভিন্ন থানায় এসআই হিসেবে এবং ২০১৬ সালে ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পেয়ে কক্সবাজারে দ্বায়িত্ব পালন করেন। পরে রাঙ্গামাটিতে তদন্ত অফিসার ইনচার্জ হিসেবে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর নিকলী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি কাজ করেন। সেখানে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে থানার আইনশৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থাভাজন হয়ে উঠেন। মাদক নির্মূল, নারী ও শিশু নির্যাতন দমন, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং জনসচেতনতামূলক কার্যক্রমে সরাসরি নেতৃত্ব দিয়ে থানাকে জনবান্ধব করে তুলেন।

ওসি কাজী আরিফ উদ্দিন দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সাথে বলেন, কুলিয়ারচরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে “থানার দরজা সবসময় জনগণের জন্য খোলা। ন্যায়বিচার নিশ্চিত করা এবং অপরাধ দমন করাই আমার প্রধান লক্ষ্য। কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাং কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।” পাশাপাশি সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়াই থানায় সেবা পেতে পারেন, সে বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও জানান, থানাকে ঘিরে স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত ওপেন হাউস ডে, বিট পুলিশিং সভা এবং স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার রোধেও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ নতুন ওসিকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে কুলিয়ারচরে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং সাধারণ মানুষ নিরাপদ পরিবেশে বসবাস করতে পারবেন।

কাজী আরিফ উদ্দিন ১৯৮১ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবাবে জন্মগ্রহণ করেন। তিনি বিবাহিত। এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক তিনি

আরও খবর