কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

রামগড়ে বঙ্গবন্ধুর জন্মদিনে শহীদ ক্যাপ্টেন কাদের স্কুলে বিজিবির উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা

রামগড়ে বঙ্গবন্ধুর জন্মদিনে  শহীদ ক্যাপ্টেন কাদের স্কুলে  বিজিবির উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা 

এমদাদ খান রামগড় প্রতিনিধি 

রামগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী  ও  জাতীয় শিশু দিবস উপলক্ষে শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তম  বিদ্যানিকেতনে  চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করেছে বিজিবি জোন। একইভাবে উপজেলার অন্তুপাড়া জুনিয়র স্কুলেও  এ চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শুক্রবার (১৭মার্চ) স্কুল দুটিতে চিত্রাংকন প্রতিযোগিতায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে রামগড় জোন কমান্ডার ও ৪৩ বিজিবি ব্যাটালয়নের পরিচালক লে.কর্ণেল মো: হাফিজুর রহমান, পিএসসি প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তম বিদ্যানিকেতনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পর্ষদের সহ-সভাপতি সাংবাদিক মো: নিজাম উদ্দিন লাভলু।

প্রধান অতিথির বক্তব্যে  জোন কমান্ডার ও ৪৩ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মো: হাফিজুর রহমান পিএসসি বলেন,  প্রাচীন বাঙালী সভ্যতার আধুনিক স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধের  অবদান  এবং স্বাধীন সার্বভৌমত্ত্ব বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক উত্তরণে অবদান  সম্পর্কে  শিশু তথা বর্তমান প্রজন্মকে জানাতে  হবে।

প্রধান অতিথি চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Tag
আরও খবর