জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা খান টিপু সুলতানের ৫ম মৃত্যুবার্ষিকী পালন

সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা খান টিপু সুলতানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া পূর্ব বক্তৃতা রাখেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও মরহুমের জ্যেষ্ঠ পুত্র হুমায়ূন সুলতান সাদাব

মণিরামপুরের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত খান টিপু সুলতানের ৫ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (১৯ আগষ্ট) বিকেলে মরহুম খান টিপু সুলতানের মণিরামপুর পৌরশহরের বাসভবনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য প্রয়াত খান টিপু সুলতানের জ্যোষ্ঠ পুত্র হুমায়ুন সুলতান সাদাব। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সেলিম রেজা পরিচালনায় সাবেক এমপি প্রয়াত খান টিপু সুলতানের স্মৃতিচারণ করে দোয়া পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ সম্পাদক কামরুল হাসান বারী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য বেল্লাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দীন আহম্মেদ, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি বিল্লাল হোসেন মিন্টু, কৃষকলীগের সাবেক সভাপতি সুকৃতি বিশ্বাস, সহ-সভাপতি নজরুল ইসলাম, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন খাঁন, স্বেচ্ছাসেবকলীগের সদস্য প্রদীব হালদার প্রমুখ। এছাড়া অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর বাবুল আক্তার, ইউপি মেম্বর সদস্য সঞ্জয় রাহা, আওয়ামীলীগ নেতা অশোক কুমার, সাবেক যুবলীগ নেতা জালাল উদ্দীন, ছাত্রনেতা আশিকসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। আলোচনা শেষে দোয়া ও খাবার বিতরণ করা হয়।

আরও খবর