জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত

যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পথচারী নারীকে চাপা দেওয়ার পর পাশের একটি এতিমখানার ভবনে ঢুকে পড়েছে। এ দুর্ঘটনায় রোকেয়া বেগম (৪৫) নামের এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল ছয়টার দিকে উপজেলার মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকেয়া বেগম মধ্যকুল গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফজরের নামাজ শেষে সকালে হাঁটতে বের হয়েছিলেন রোকেয়া বেগম। এ সময় যশোরগামী ‘স্টার ডিলাক্স’ পরিবহনের একটি যাত্রীবিহীন বাস তাঁকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

রোকেয়া বেগমকে চাপা দেওয়ার পর বাসটি সড়কের ডান পাশে থাকা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ভবনের সামনের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে।এ সময় বাসের হেলপার মানিক ফকির আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে দুর্ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যান।

এতিমখানার পরিচালক গোলাম মোস্তফা জানান, ঘটনার সময় ভবনের ভেতরে ১০ থেকে ১২ জন শিক্ষার্থী অবস্থান করছিল। বাসের ধাক্কায় ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও ভাগ্যক্রমে শিক্ষার্থীরা অলৌকিকভাবে অক্ষত রয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) মিনারা খাতুন জানান, এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।


আরও খবর