যশোরের অভয়নগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় আমজেদ গাজী (৫৪) ও আছিরন বিবি (৬৫) নামের দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার প্রেমবাগ ইউনিয়নে মজুমদার ব্রান অয়েল মিলের সামনে যশোর-খুলনা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমজেদ উপজেলার মশরহাটী গ্রামের হাকিম গাজীর ছেলে ও নিহত আছিরন বিবি উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত মালেক সরদারের স্ত্রী। আছিরন বিবি সম্পর্কে আমজেদ গাজীর ফুফু ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে মজুমদার ব্রান অয়েল মিলের সামনে যশোরগামী যাত্রীবাহী গড়াই পরিবহন বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুজন আরোহী গুরুতর আহত হন। এ সময় মোটরসাইকেলটি বাসের সামনে ইঞ্জিনের পাশে আটকে গেলে চালক ও সহকারীরা বাস ফেলে রেখে পালিয়ে যান।
৪ দিন ৬ ঘন্টা ২১ মিনিট আগে
৫ দিন ২ ঘন্টা ৩৭ মিনিট আগে
৬ দিন ৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
৭ দিন ২১ ঘন্টা ২৪ মিনিট আগে
৭ দিন ২১ ঘন্টা ৩৭ মিনিট আগে
৭ দিন ২২ ঘন্টা ২৫ মিনিট আগে
৭ দিন ২৩ ঘন্টা ৯ মিনিট আগে
৮ দিন ২২ ঘন্টা ১৮ মিনিট আগে