জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে অভয়নগরে মাদকবিরোধী আলোচনা সভা

‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—এই স্লোগানকে সামনে রেখে যশোরের অভয়নগরে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার রাজঘাট সাহেবপাড়া এলাকায় নওয়াপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। ৯ নম্বর ওয়ার্ড মাদক প্রতিরোধ কমিটির সাহেবপাড়া আঞ্চলিক শাখার আহ্বায়ক আকরাম আকতার কোরাইশী পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল। এ সময় বক্তব্য রাখেন ৯ নম্বর ওয়ার্ড মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও ওয়ার্ড বিএনপির সভাপতি সামশের আলম, সদস্যসচিব ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন হাজরা, যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি রফিকুল হাসান, ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক কামাল হোসেন ইউসুফ, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আকতার কোরাইশী, রাজঘাট বাজার কমিটির সভাপতি জিয়াউর রহমান আকুঞ্জি, নওয়াপাড়া পৌর বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক আব্দুল গাফফার তরফদার, থানা ছাত্রদলের আহ্বায়ক নাঈমউদ্দিন বিজয়, ওয়ার্ড বিএনপির যুববিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, রাজঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া হোসাইন, রাজঘাট বাজারের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী পরিতোষ কুমার রায়, যুবসমাজের প্রতিনিধি মোহাম্মদ আল ইমরান, এলাকাবাসীর পক্ষ থেকে সাখাওয়াত হোসেন ও খোকন হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মহসিন খান।

Tag
আরও খবর