জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

প্রকাশ্য দিবালোকে বাংলা টিভির বেনাপোল প্রতিনিধিকে হত্যাচেষ্টা, সাংবাদিকদের তীব্র ক্ষোভ

যশোরের বেনাপোলে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বাংলা টিভির বেনাপোল প্রতিনিধি আরিফুল ইসলাম সেন্টু। প্রকাশ্য দিবালোকে রড দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত এবং হত্যাচেষ্টা করার অভিযোগ উঠেছে স্থানীয় এক দল সন্ত্রাসীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শার্শা উপজেলার কাগজপুকুর বাজার মোড়ে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সাংবাদিক সূত্রে জানা যায়, সকালে নিউজের কাজে মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হন আরিফুল ইসলাম সেন্টু। একই সাথে শার্শা থানায় তার সেজো ভাইয়ের একটি পারিবারিক সালিসে অংশ নেওয়ার কথা ছিল তার।

মোটরসাইকেলটি যখন কাগজপুকুর বাজার মোড়ে পৌঁছায়, ঠিক তখনই স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী ঝন্টুর নেতৃত্বে ৫ থেকে ৭ জনের একটি দল তার গতি রোধ করে। কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। সাংবাদিক সেন্টুর আত্মচিৎকারে আশেপাশের স্থানীয় লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে সহকর্মী ও স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আহত সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টু বলেন, "আমি প্রতিদিনের মতোই নিউজের কাজে শার্শার দিকে যাচ্ছিলাম। হঠাৎ ঝন্টুর নেতৃত্বে একদল লোক আমার পথ আটকে রড দিয়ে হামলা চালায়। তারা আমাকে হত্যার উদ্দেশ্যেই মারধর করছিল।"

এদিকে বর্বরোচিত হামলার খবর ছড়িয়ে পড়লে শার্শা ও বেনাপোলের কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। সাংবাদিক নেতারা এই ঘটনাকে মুক্ত গণমাধ্যম এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করে অবিলম্বে মূল হোতা ঝন্টুসহ সকল হামলাকারীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ আলী জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্তসহ বাকি আসামিদের আটকে পুলিশ ইতিমধ্যেই অভিযান শুরু করেছে এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।


আরও খবর