জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কেশবপুরে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

ফাইল ছবি


সিসিএস পরিচালিত খুলনা রুপসা তিলক থেকে আসা রোভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতাল এর উদ্যোগে কেশবপুর শহরের অনন্ত সাহা সড়ক সাহাপাড়া হরিতলা মন্দির প্রাঙ্গণে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। 


সৃষ্টির সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর অংশগ্রহণে মঙ্গলবার দিনব্যাপী ওই চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সমিতির সভাপতি সুশান্ত সাহা মেডিকেল ক্যাম্পের সভাপতিত্ব করেন। এসময় চিকিৎসা সেবা প্রদান করেন রোভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ শেখ মোঃ মফিজুল হক। এছাড়াও সহযোগী চিকিৎসকগণ সেবা প্রদান করেছেন। সার্বিক সহযোগিতায় ছিলেন, সমিতির পরিচালক নিবাস সাহা, সাধারণ সম্পাদক প্রদীপ সাহা, শ্রী শ্রী হরি তলা সম্প্রীতি মন্দিরের সাধারণ সম্পাদক কোমল কৃষ্ণ চক্রবর্তী প্রমুখ।

চিকিৎসা সেবা নিতে আসা ব্যাসডাঙ্গা গ্রামের শিল্পী রানী, বলাকা হালদার বলেন, যশোর-খুলনাতে যেয়ে ডাক্তার দেখিয়ে বাড়ি আসতে রাত হয়ে যায়। তাছাড়া যাতায়াত ভাড়া ও ডাক্তার দেখাতে অনেক খরচ হয় এই সমবায় সমিতির উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা পেয়ে আমরা খুব খুশি। এটা সবসময় চালু থাক। এই আশীর্বাদ করি।


আয়োজক কমিটির সভাপতি সুশান্ত সাহা বলেন, খুলনার সিএসএস হাসপাতালের মাধ্যমে দুস্থ ও অসহায় মানুষের চক্ষু সেবা দিতে পেরে আমরা খুব আনন্দিত। আগামীতেও মানুষের কল্যাণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এখানে আজ প্রায় ২ শতাধিক অসহায় দরিদ্র মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।



Tag
আরও খবর