জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মণিরামপুর-কুলটিয়া সড়ক দুই বছরেও শেষ হয়নি সংস্কারের কাজ

মণিরামপুর বাজার থেকে কুলটিয়া সড়কটির সংস্কার কাজ দুই বছর আগে শুরু হলেও এখনো শেষ হয়নি। ইটের খোয়া দেয়ার পর পিচ না দিয়ে কাজ ফেলে রেখেছেন ঠিাকাদার।দীর্ঘদিন এভাবে পড়ে থাকায় খোয়া উঠে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তা ভেঙে খানাখন্দের সৃষ্টি হয়েছে কয়েক জায়গায়।খোয়া ভেঙে ধুলোয় পরিণত হওয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। রাস্তার দুইধার বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। অথচ সড়কটির বিষয়ে নজর নেই সংশ্লিষ্টদের। মণিরামপুর-কুলটিয়া ভায়া মাসনা সড়কটির দৈর্ঘ্য ১২ কিলোমিটার পূর্বের পিচ নষ্ট হওয়ায় পুনর্নির্মাণের জন্য রাস্তাটি দুই ভাগে বিভক্ত করে ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি কার্যাদেশ জারি করেন জেলা নির্বাহী প্রকৌশলী।

৬ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে মণিরামপুর থেকে বাগডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সাত কিলোমিটার রাস্তা পুনর্নির্মাণের কাজ পান যশোরের ঠিকাদার জহুরুল ইসলাম। সেখান থেকে মশিয়াহাটী পর্যন্ত পাঁচ কিলোমিটারের কাজ পান অন্য ঠিকাদার। ওই সালের ২৮ ফেব্রুয়ারি কাজ শুরু হয়ে চার মাস সময় নিয়ে ২৮ জুন শেষ করার কথা ছিল। বাগডাঙা স্কুল থেকে মশিয়াহাটী পর্যন্ত রাস্তার কাজ নির্ধারিত সময়ে শেষ হলেও বিপত্তি ঘটে মণিরামপুর থেকে বাগডাঙা স্কুল পর্যন্ত সাত কিলোমিটার সড়কের কাজে ঠিকাদার জহুরুল ইসলাম কাজ শেষ না করে ফেলে রেখেছেন দুই বছর। ফলে ভোগান্তিতে পড়ছেন সড়কটিতে চলাচলকারী পথচারীরা।আটপাখিয়া গ্রামের থ্রি হুইলার চালক আব্বাস উদ্দিন বলেন, আমি এ রাস্তায় গাড়ি চালাই। বড় বড় খোয়া ওঠায় চলাচল করা যাচ্ছে না। গাড়ির টায়ার ও বডি নষ্ট হচ্ছে।প্রায়ই গাড়ি গ্যারেজে নিতে হচ্ছে, যা আয় হয় গাড়ির পেছনে খরচ করে বাড়ি নেয়া যায় না। কারো নজর এদিকে নেই।রাস্তার কাজ দেখভালের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী গাউসুল আজম বলেন, বারবার ঠিকাদারকে চিঠি দেয়া হচ্ছে। কাজ ধরবে বলে ঠিকাদার প্রতিবার কথা দিচ্ছেন।কিন্তু কাজ করছেন না। ঠিকাদার জহুরুল ইসলাম বলেন, আর্থিক সমস্যা ছিল। করোনার জন্য এক বছর কাজ বন্ধ রাখতে হয়েছে। এক মাসের মধ্যে কাজ শুরু করা হবে।মণিরামপুর উপজেলা প্রকৌশলী সানাউল হক বলেন, আমি নতুন এসেছি। এ ব্যাপারে কিছু বলতে পারছি না। খোঁজ নিয়ে দেখছি।

আরও খবর