ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি

ইসলামপুরে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরের ইসলামপুর উপজেলায় বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকালে উপজেলার নোয়ারপাড়া এবং চিনাডুলী ইউনিয়নের সীমান্তবর্তী উলিয়া বাজারে পৃথক দুইটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইসলামপুর থানা পুলিশের আয়োজনে 'জনতাই পুলিশ, পুলিশই জনতা' স্লোগানকে সামনে রেখে চিনাডুলী এবং নোয়ারপাড়া ইউনিয়নে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সংবাদের সাবেক সহসম্পাদক কলামিস্ট এম. কে. দোলন বিশ্বাস।

পুলিশিং কার্যক্রম ও পুলিশী সেবার নানা বিষয় তোলে ধরে বক্তব্য দেন, চিনাডুলী ইউনিয়ন বিট পুলিশের কর্মকর্তা এসআই তারেক মাহমুদ এবং নোয়ারপাড়া ইউনিয়ন বিট পুলিশের কর্মকর্তা এসআই মাসউদুর রহমান।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আয়ুব আলী মাস্টার, নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ সদস্য শাজাহান শেখ, পল্লীসিকিৎসক হানিফ উদ্দিন, 

চিনাডুলী ইউপির সাধারণ সদস্য নোয়ারপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইদুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত জনতার উদ্দেশে ওসি মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, 'আপনাদের জানমালের নিরাপত্তা দিতে আমরা বদ্ধপরিকর। যে কোনো সময় পুলিশী সেবা পেতে নির্দ্বিধায় আমাদের জানাবেন, আমরা আইনানুসারে সেবা দেবো। কোনো ধরণের অপরাধে জড়ালে ছাড় দেওয়া হবে না। মানুষের আইনগত অধিকার নিশ্চিত করতে পুলিশ নিরবচ্ছিন্ন ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হয় না।'

আরও খবর