ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি

সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন।

মোঃসিহাব উদ্দিন সরিষাবাড়ি  প্রতিনিধিঃ-সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার ১৭ মার্চ সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ ও বীর মুক্তিযোদ্ধা,সামাজিক অঙ্গ সংগঠন ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। 

শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  স্মরণে সকলেই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার সভাপতিত্বে এবং উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ ফরিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, মহিলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তার, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  মেডিকেল অফিসার ডাঃ মোঃ বদরুল হাসান প্রমুখ।

এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এইঅনুষ্ঠান শেষে শিশু কিশোরদের চিত্রাঙ্গন ও কবিতা আবৃত্তি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

 অপর দিকে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৃথক ভাবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা এর  সভাপতিত্বে সাবেক জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি  শাহানশা মোল্লা , সাবেক বিআরডিবি চেয়ারম্যান কামাল পাঠান, যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিতিতে কেক কেটে জন্মদিন পালন  ও দোয়া  মোনাজাত করেন।


আরও খবর