ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি

এমপি হোসনে আরা বললেন, বঙ্গবন্ধুর 'খুনি' জিয়াউর রহমান


বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে 'বঙ্গবন্ধুর খুনি' আখ্যা দিয়ে জামালপুর-শেরপুর- ৩১৮ সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা বলেছেন, 'জিয়াউর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে বঙ্গবন্ধুর পরিবারের অনেক সদস্যকেও। সেকারণেই বিএনপি খুনির দল হিসেবে পরিচিত।'


মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের চিনাডুলী পশ্চিমপাড়া গ্রামে গাজির বাড়িতে 'শেখ হাসিনার উন্নয়ন শীর্ষক' এক আলোচনা সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।


অনুষ্ঠিত ওই উঠান বৈঠকে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এমপি হোসনে আরা আরও বলেন, 'বিএনপি-জামায়াত নাশতার পথে চলছে। বিএনপি-জামায়াতের কাজই হচ্ছে ষড়যন্ত্র করা। তারা ষড়যন্ত্র করে যাচ্ছে, যাতে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে। আপনাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশের মানুষ ভালো থাকে। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বোঝে না। বিএনপি-জামায়াত কোনোদিন কারো কোনো কাজে আসে না। তারা জ্বালাও-পোড়াও ছাড়া আর কিছুই জানে না। বিএনপির কোনো নেতা নেই। বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করায় দণ্ডপ্রাপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ায় খালেদা জিয়া এখন বাসায় বসবাস করছে। বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে হাওয়া ভবনে বসে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাই বিএনপি-জামায়াতকে ভোট দেওয়া যাবে না।'



এমপি হোসনে আরা উপস্থিত জনতাকে উদ্দেশ করে বলেন, 'ইসলামপুর আসনে আগামী সংসদ নির্বাচনে দল যদি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপিকে মনোনয়ন দেয়, আপনারা তাঁকেই ভোট দেবেন। আর দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আপনারা আমাকে ভোট দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামাজ পড়েন। তাহাজ্জুদ নামাজ পড়ে দেশ চালায়, সেকারণেই দেশ ভালো ভাবে চলছে। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।'



এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমপি হোসনে আরার ছেলে কেন্দ্রীয় যুবলীগের উপ-সাংস্কৃতিক বিষয়ক সাবেক সম্পাদক মীর শরিফ হাসান লেলিন এবং উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সুজন মিয়া।

আরও খবর