ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি

দীপু মনি বিএনপিকে 'অবৈধ দল' বলায় প্রতিবাদ জানিয়েছেন সুলতান মাহমুদ বাবু


শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিএনপিকে 'অবৈধ দল' বলায়  তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জামালপুর-২ ইসলামপুর আসনের সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু। 

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকালে মোবাইল ফোনে স্থানীয় সাংবাদিকদের তিনি এক প্রতিক্রিয়ায় ওই তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

এর আগে দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিএনপিকে 'অবৈধ দল' বলার খবরটি আজকের পত্রিকার অনলাইন ভার্সনে দেখতে পান বিএনপি নেতা সুলতান মাহমুদ বাবু।

পরে মোবাইল ফোনে স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন, 'দীপু মনি বিএনপিকে নিয়ে বিষেধাগার করেছে। যা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। মনে রাখতে হবে, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি মানেই গণমানুষের দল। বিএনপি মানেই জনগণের আস্থা। বিএনপি পেছন দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় না। বরং বাংলাদেশের মানুষ জানে দীপু মনির দল আওয়ামী লীগই গণতন্ত্রের পেছন দরজা দিয়ে ক্ষমতা জবরদখল করে রেখেছে। দেশের মানুষ তাদের ভোট দেয়নি। দীপু মনিরা পুরো দেশকে আজ বৃহত্তর কারাগারে পরিণত করে ফেলেছে। ক্ষমতাকে কুক্ষিগত করে আওয়ামী নেতারা এখন বড় বড় কথা বলছে। তারা জনগণের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায়। আওয়ামী লীগের হীনকর্মকাণ্ড প্রতিবাদ করলেই গায়েবি মামলা ঢুকে দেয় দীপু মনিরা। কাজেই দীপু মনি যা বলেছে, তা  সবই মিথ্যা। 

দীপু মনিকে ইঙ্গিত করে ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু আরও বলেন, 'চোরের মায়ের বড় গলা। আরো লাগে দুধ কলা। দীপু মনিরা ভোট ডাকাতি করে ক্ষমতা জবরদখলে রেখে এখন বড় বড় ফাঁকা বয়ান ছড়াচ্ছে। জনগণ তাদের ফাঁকা বয়ান বিশ্বাস করে না। বরং দীপু মনিদেরকে অনেক আগেই জনগণ প্রত্যাখ্যান করেছে। ফলশ্রুতিতে   ২০১৪ সালে দীপু মনিরা ১৫৪ আসনে ফাঁকা মাঠে জয়ী হয়ে ২০১৮ সালের নির্বাচনের নামে ক্ষমতা জবরদখল করেছে। আওয়ামী লীগই সন্ত্রাসবাদের মাধ্যমে গণতন্ত্রকে ধংস বকরে দেশকে পিছিয়ে দিচ্ছে। তারা দেশের উন্নয়ন চায় না। এ দেশের শান্তি-শৃঙ্খলা উন্নয়ন আর গণতন্ত্র নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে  না। আমরা জনগণের সঙ্গে আছি। জনগণ দীপু মনিদের প্রত্যাখ্যান করেছে। আমরা দীপু মনির কুরুচিরপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা করছি।

উল্লেখ্য, একইদিন দুপুর সোয়া ১২টায় ইসলামপুরে এম এ সামাদ-পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপিকে 'অবৈধ দল’ হিসেবে আখ্যা দিয়ে দলটির জন্মই হয়েছে অবৈধভাবেসহ নানাবিধ মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।


আরও খবর