নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঝিনাইগাতীতে কারিতাসের র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা কুলিয়ারচরে ২১ দিনব্যাপী পোশাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন আগামীকাল টাংগাইল প্রেস ক্লাব ও এসপি অফিসের সামনে মানববন্ধন বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু অভিযোগ আইন-শৃঙ্খলা সভা শেষে বিএনপি নেতার হাতে প্যানেল চেয়ারম্যান লাঞ্ছিত কৃত্রিম রঙযুক্ত মুগ ডাল মজুত, ০২ প্রতিষ্ঠানকে জরিমানা নাঙ্গলকোটের দারুল আরকাম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার ডেটিং অ্যাপস ব্যবহার করে প্রতারণা করা হানি ট্র্যাপ চক্রের সাত সদস্য গ্রেপ্তার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন ১৫ বছরের সূর্যবংশী যে ৫টি জিনিস ভুলেও টিস্যু দিয়ে পরিষ্কার করা যাবে না আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে পদক্ষেপ চান জোহরান মামদানি শ্যামনগরে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা

ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ

জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে নুর মোহাম্মদ (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরের আড়াই মাস পর এজাহারভুক্ত এক আসামিকে আটক করেছে পুলিশ। 


আটক আসামির নাম আব্দুর রাজ্জাক। তিনি উপজেলার বেলগাছা এলাকার বাসিন্দা এবং মামলার এজাহারভুক্ত নয় নম্বর আসামি। 


আজ রোববার (১ নভেম্বর) বিকেল ৫টার দিকে হত্যা মামলায় আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার দেখিয়ে ইসলামপুর থানা-পুলিশ জামালপুর জেলা চিফ জুডিশিয়াল আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 


এর আগে গতকাল শনিবার দিবাগত গভীর রাতে গাইবান্ধার ফুলছড়ি হাট থেকে তাঁকে আটক করে ফুলছড়ি থানা-পুলিশ। 


হত্যাকাণ্ডে শিকার নুর মোহাম্মদ পার্শ্ববর্তী গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দিয়ারপাড়া গ্রামের মৃত ইব্রাহীমের ছেলে। 


স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৫ আগষ্ট বেলা ১১টার দিকে দূর সম্পের্কের আত্মীয় জাহাঙ্গীর আলম এবং পার্শ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ বড়খাল গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রফিকুল ইসলামকে নিয়ে ইসলামপুরের বেলগাছা ইউনিয়নের বরুল এলাকায় যমুনা নদীতে ইঞ্জিনচালিত একটি ছোট নৌকায় ঘুরাঘুরি করছিলেন নুর মোহাম্মদ। এসময় স্থানীয় জেলেরা তাদেরকে মাছ ধরার জাল চোর সন্দেহ করে নৌকাটি পাড়ে ভিড়াতে বলে। কিন্তু এতে সাড়া না দিলে জেলেরা তাঁদের ধাওয়া করেন। এক পর্যায়ে নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া নৌ-ঘাটের পশ্চিমপাড়ে টাকীমারী নামক যমুনা নদীর মধ্যবর্তী চরে ওই তিনব্যক্তিকে ধরে ফেলেন ধাওয়াকারী জেলেরা। সেখানে তাদের মারধর করা হলে ঘটনাস্থলেই নুর মোহাম্মদ মারা যান। আহত হন জাহাঙ্গীর ও রফিকুল। পরে সেখান থেকে নিহত নুর মোহাম্মদের মরদেহসহ আহতদের ইঞ্জিনচালিত নৌকাযোগে বরুল এলাকায় নিয়ে যান মারধরকারীরা। খবর পেয়ে ইসলামপুর থানা-পুলিশ নিহত নুর মোহাম্মদের মরদেহ উদ্ধার করেন। একই সঙ্গে মারধরে আহত রফিকুল এবং জাহাঙ্গীরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা করান পুলিশ। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাঁদেরকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।


এ ঘটনায় পরদিন ১৬ আগষ্ট সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে পুলিশ পরিবারের সদস্যদের কাছে নুর মোহাম্মদের মরদেহ হস্তান্তর করলে গভীর রাতে গাইবান্ধার বালাসীর ঘাটের মদনেরপাড়া এলাকায় দূর সম্পর্কে এক আত্মীয় বাড়ির পারিবারিক গোরস্তানে নুর মোহাম্মদের মরদেহ দাফন করা হয়। একই দিন গভীর রাতে নিহত নুর মোহাম্মদের স্ত্রী মোছা. মর্জিনা বেগম বাদী হয়ে নয়জনের নামোল্লেখে ইসলামপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১২-১৫ অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে। 


মামলার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের  বলেন, 'ফুলছড়ি থানা-পুলিশ এজাহারভুক্ত আব্দুর রাজ্জাকে আটক করে। পরে ওই থানা থেকে তাঁকে এনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য আসামিকে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছি। আশা রাখি, শিগগিরই হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে।'

আরও খবর


ইসলামপুরে ৫ জুয়াড়ি আটক

৮ দিন ২০ ঘন্টা ৪০ মিনিট আগে





ইসলামপুরে জাতীয় সমবায় দিবস পালিত

১৭ দিন ১ ঘন্টা ১৩ মিনিট আগে